কিওয়া জানায়, ১ জুলাই থেকে যেসব কর্মীর ওয়ার্ক পারমিট তিন মাসের বেশি সময় ধরে মেয়াদোত্তীর্ণ রয়েছে, তাদের নিয়োগকর্তার প্রতিষ্ঠানের রেকর্ড থেকে স্বয়ংক্রিয়ভাবে অপসারণের প্রক্রিয়া শুরু হবে। নিয়োগকর্তাদের জন্য ওয়ার্ক পারমিট নবায়ন বা কর্মী স্থানান্তর করার শেষ দিন হলো ৩০ জুন।

ইউক্রেন যুদ্ধের কারণেই রাশিয়ায় জ্বালানি সংকট: পুতিনইউক্রেন যুদ্ধের কারণেই রাশিয়ায় জ্বালানি সংকট: পুতিন

কোনো কর্মীর ওয়ার্ক পারমিটের মেয়াদ তিন মাসের বেশি সময় ধরে নবায়ন করা না হলে তাকে স্বয়ংক্রিয়ভাবে প্রতিষ্ঠানের রেকর্ড থেকে মুছে ফেলা হবে। কোনো কর্মীকে যদি বৈধ ওয়ার্ক পারমিট ছাড়া কাজ করানো হয়, তাহলে যে দিন পর্যন্ত কাজ করানো হয়েছে, সেই দিন পর্যন্ত অর্জিত সব বকেয়া আর্থিক দায় নিয়োগকর্তাকেই বহন করতে হবে।

নিয়োগকর্তাদেরকে সময়সীমা শেষ হওয়ার আগেই কর্মীর ওয়ার্ক পারমিট নবায়ন করার জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানিয়েছে প্ল্যাটফর্মটি ।

সূত্র: সৌদি গেজেট

এমএম