ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। তবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে জড়ানো অনেক বাংলাদেশি তৃতীয় কোনো দেশ হয়ে সেখানে গেছেন বলেও উল্লেখ করেন প্রতিমন্ত্রী।
জুলাই আন্দোলনে প্রবাসীদের ভূমিকার স্বীকৃতি
গাজীপুর-৫ আসনের সদস্য ফজলুল হক মিলন জুলাই আন্দোলনের সময় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আন্দোলনের সমর্থনে ভূমিকা রাখা প্রবাসীদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের বিষয়ে জানতে চান। জবাবে প্রতিমন্ত্রী বলেন, আন্দোলনের সময় ঝুঁকি নিয়ে যারা সংহতি প্রকাশ করেছিলেন, তাদের অবদান সরকার স্মরণ করে। অন্তর্বর্তী সরকারের সময়ে বেশিরভাগ ক্ষতিগ্রস্ত প্রবাসীকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। কয়েকজনকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। আরও যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে কীভাবে সহযোগিতা করা যায় সে বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চলছে।
নারী শ্রমিকদের জন্য হটলাইন ও সেফ হোম
সংরক্ষিত নারী আসনের সদস্য মারদিয়া মমতাজ নারী শ্রমিকদের নিরাপত্তা, যৌন হয়রানি ও চুক্তি লঙ্ঘনের বিষয়ে প্রশ্ন তোলেন। জবাবে প্রতিমন্ত্রী বলেন, প্রবাসীদের সহায়তার জন্য ১৬১৩৫ নম্বরে টোল-ফ্রি হটলাইন চালু রয়েছে। দেশের বাইরে থেকেও আমাদের যেকোনো প্রবাসী তাদের সমস্যার কথা জানাতে পারবেন।
তিনি বলেন, সৌদি আরবে বাংলাদেশের দুটি সেফ হোম রয়েছে। মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি দেশে পর্যায়ক্রমে সেফ হোম পরিচালনা করা হচ্ছে।
প্রতিমন্ত্রী বলেন, নারী শ্রমিক পাঠানোর ক্ষেত্রে এখন আগের চেয়ে বেশি সতর্কতা অবলম্বন করা হচ্ছে। প্রকৃত অর্থে তারা যেখানে যাচ্ছে সেখানে আইএলও এবং আন্তর্জাতিক মান অনুযায়ী শ্রমিকদের সামাজিক সুরক্ষা নিশ্চিত হবে কি না, সেগুলো নিশ্চিত করার পরেই আমরা পাঠাচ্ছি।