কিন্তু তা স্থগিত করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) প্রশাসন। বুধবার (১৬ আগস্ট) সকালে বিএসএমএমইউ মিডিয়া সেল থেকে পাঠানো এক বার্তায় সংবাদ সম্মেলন স্থগিতের বিষয়টি নিশ্চিত করা হয়।

এতে বলা হয়, অনিবার্য কারণবরশত বিএসএমএমইউর পূর্বনির্ধারিত সংবাদ সম্মেলন স্থগিত করেছে বিএসএমএমইউ কর্তৃপক্ষ। এর আগে বিএসএমএমইউ জানিয়েছিলো, বুধবার বিকাল ৩টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে দণ্ডপ্রাপ্ত জামায়েত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর চিকিৎসা সংক্রান্ত বিষয়ে সংবাদ সম্মেলন করা হবে।

এর আগে সোমবার রাত ৮টা ৪০ মিনিটে বিএসএমএমইউয়ে চিকিৎসাধীন অবস্থায় সাঈদীর মৃত্যু হয়। রবিবার (১৩ আগস্ট) বিকাল সাড়ে ৫টার দিকে বুকে ব্যথাজনিত সমস্যার কারণে দেলাওয়ার হোসাইন সাঈদীকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে প্রথমে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। সেখানে তার ইসিজিসহ যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা করা হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে করে ঢাকায় পাঠানো হয়। রবিবারই রাত ১০টা ৪০ মিনিটে বিএসএমএমইউতে ভর্তি করা হয় সাঈদীকে।

২০১০ সালের ২৯ জুন রাজধানীর শাহীনবাগের বাসা থেকে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয় সাঈদীকে। পরে ওই বছরের ২ আগস্ট মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

এনইউশো