রোববার (২৩ জুলাই) টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মিনহাজ উদ্দিন মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, একদিনে নতুন করে ১৬ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় সাতজন, নাগরপুর উপজেলায় চারজন, দেলদুয়ার উপজেলায় দুজন, সখীপুর উপজেলায় দুজন এবং মধুপুর উপজেলায় একজন। তারা স্থানীয় হাসপাতালে ও বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। এপর্যন্ত টাঙ্গাইল জেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৪২ জন। হাসপাতালে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০৭ জন। বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন আছেন ৩৫ জন।

সিভিল সার্জন ডা. মিনহাজ উদ্দিন মিয়া জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৬ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় হাসপাতালগুলাতে ডেঙ্গু ওয়ার্ড চালু করা হয়েছে।

এনএইচ