বয়স, জাতি, লিঙ্গ, সামাজিক, অবস্থান নির্বিশেষে সবাই এইচআইভি দ্বারা সমানভাবে আক্রান্ত হতে পারে। এইচআইভি মানুষের শরীরে চার ধরনের তরল পদার্থের মাধ্যমে ছড়িয়ে থাকে। এগুলো হচ্ছেঃ রক্ত, বীর্য, যোনিরস, এবং মাতৃদুগ্ধ।
যদি এইচআইভি আক্রান্ত পুরুষ বা মহিলার শরীরের তরল পদার্থ কোনো সুস্থ ব্যক্তির রক্তে প্রবেশ করে তবেই তিনি এইচআইভি দ্বারা আক্রান্ত হতে পারেন।
আপনি কি এইডস রোগে আক্রান্ত? মাত্র ১৫ মিনিটেই এবার সেই প্রশ্নের উত্তর পেতে পারেন আপনি বিজ্ঞানের দয়ায় এবার এটি সম্ভব৷ বায়ো সিওর নামের নয়া যন্ত্র তৈরি করেছেন ইউইরোপীয় স্পেশালিস্ট সিই মার্ক৷ এটির মাধ্যমে রক্ত পরীক্ষা করলেই সঠিক তথ্য জানা যাবে৷ গবেষকদের দাবি প্রায় ৯৯.৭ শতাংশ ক্ষেত্রে এটি কার্যকরী৷
অনেকেই নিশ্চিত না হয়ে চিকিৎসক বা হাসপাতালের দ্বারস্থ হতে চাননা৷ তাদের জন্য এটি একেবারে কার্যকরী৷ বায়োসিওর ইতিমধ্যে বিক্রিও শুরু হয়ে গেছে৷ এটির বর্তমান বাজার মূল্য ২৯.৯৫ পাউন্ড৷ বায়োসিওরের নিজস্ব ওয়েবসাইট www.hivselftest.co.uk ও অপর ওয়েবসাইটে www.freedoms-shop.com কিনতে পাওয়া যাবে৷
বায়োসিওরের প্রতিষ্ঠাতা ও সিইও ব্রিগেড ব্রাড জানিয়েছেন, এই নয়া যন্ত্র এইচআইভি সংক্রমণ কমিয়ে দিতেও সক্ষম৷ যদিও এই টেস্ট সাম্প্রতিক সংক্রমণকে খুঁজে বের করতে পারেন না৷ অ্যান্টিবডি উৎপত্তি হওয়ার তিনমাস পর এটিকে খুঁজতে পারে নয়া এই যন্ত্রটি৷
এসএইচ





