লক্ষ্মীপুর জেলায় ২০১৩ সালে দুই হাজার ৩২৮ জন যক্ষ্মা রোগী শনাক্ত করা হয়েছে বলে জানানো হয়েছে। জেলা প্রশাসনের আয়োজিত এক গোলটেবিল বৈঠকে এ তথ্য জানানো হয়।  
‘যক্ষ্মা নিয়ন্ত্রণ কার্যক্রম ও অগ্রগতি চ্যালেঞ্জ’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে লক্ষ্মীপুরে। রোববার দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
লক্ষ্মীপুরের সিভিল সার্জন মো. আবদুল্লাহ’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এ কে এম টিপু সুলতান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জেলা তথ্য অফিসার আবদুল্লাহ-আল মামুন, বিএমএ জেলা শাখার সভাপতি ডা. আশফাকুর রহমান মামুন, ব্র্যাকের সিনিয়র জেলা ব্যবস্থাপক অশোক কুমার সাহা, ডা. রাকিব হোসেন, ব্র্যাকের জেলা প্রতিনিধি ফারুক হোসেন, স্থানীয় সাংবাদিক মোহাম্মদ আবুল কালাম আজাদ, রফিকুল ইসলাম ও গাজি গিয়াস উদ্দিন ।
সভায় জানানো হয়, জেলায় ২০১৩ সালে ২ হাজার ৩২৮ জন যক্ষ্মা রোগী শনাক্ত করা হয়। এর মধ্যে ৪৯ জন শিশু রয়েছে। এ ছাড়া ১৯ হাজার ৬৪০ জনের কফ পরীক্ষা হয়। যক্ষ্মা রোগীদের বিনামূল্যে রোগ শনাক্ত ও ওষুধ সরবাহ করা হচ্ছে।
[b]ঢাকা, ২৮ এপ্রিল (টাইমনিউজবিডি) //এমএ[/b]