সরকার ট্রিটমেন্ট সর্ট কোর্স (ডট) কর্মসূচির মাধ্যমে ২০১৫ সাল নাগাদ যক্ষ্মায় (টিবি) মৃত্যুর হার অর্ধেকে নামিয়ে আনার চেষ্টা করছে।
যক্ষ্মা ও তামাক নিয়ন্ত্রণে জাতীয় কর্মসূচি সফল করতে গণসচেতনতা বৃদ্ধিতে সাংবাদিকদের ভূমিকা বিষয়ক এক সভায় একথা বলা হয়।
জাতীয় যক্ষ্মা বিরোধী আন্দোলন বাংলাদেশ’র (নাটাব) জেলা ইউনিট এ সভার আয়োজন করে।
নাটাব জেলা ইউনিট সভাপতি মোনিমুদ্দৌলা চৌধুরী এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, যক্ষ্মা ক্লিনিকের জুনিয়র কনস্যালটেন্ট ডা. অসিত সরকার, মেডিকেল অফিসার ডা. আখতার হোসেইন, জেলা প্রেসক্লাব সভাপতি গোলাম মোস্তফা মন্টু, সহ-সভাপতি জোনাব আলী এবং নাটাব জেলা ইউনিট সাধারণ সম্পাদক ইকবাল মনোয়ার খান।
বক্তারা বলেন, যক্ষ্মা আক্রান্ত রোগী যথাযথভাবে ৬ মাসের ওষুধের কোর্স সম্পন্ন করলে এ রোগের থেকে নিরাময় লাভ করা যায়।
ঢাকা, ৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএমএ





