স্যার সলিমুল্লাহ্ মেডিকেল কলেজ হাসপাতালের (মিডফোর্ড) এক নার্সের শ্লীলতাহানির অভিযুগে ডাক্তার রাকিবুল ইসলাম সুজনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
শনিবার বিকালে হাসপাতাল কর্তৃপক্ষ গাইনী বিভাগের ওই ডাক্তার রাকিবুল ইসলামকে বহিষ্কার করেন।
হাসপাতালের পরিচালক ব্রি.জে. জাকির হোসেন জানান, ওই ডাক্তারকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে আমরা চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছি। কমিটিকে তিন দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।
হাসপাতালের চিকিৎসা সেবা বন্ধের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, নার্সদের সঙ্গে আলোচনা চলছে। আশা করি অনতিবিলম্বে তারা কাজে যোগ দিবে।
ঢাকা, ৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ





