[b]ইসলামাবাদ:[/b] এশিয়ার মধ্যে স্তন ক্যানসারে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি পাকিস্তানে৷ অথচ দেশটিতে চিকিৎসার সুব্যবস্থা নেই,‘স্তন'শব্দটি প্রকাশ্যে উচ্চারণ করাও সেখানে কঠিন৷ কিছুদিন ধরে অবশ্য অবস্থা বদলানোর চেষ্টা শুরু হয়েছে দেশটিতে৷ খবর ডয়চে ভেলের।
পাকিস্তানে প্রতি বছর স্তন ক্যানসারে কতজন নারী আক্রান্ত হন? এর সঠিক হিসাব কারোই জানা নেই৷ জানার উপায়ও নেই,কেন না,সরকারিভাবে এ বিষয়ে কোনো তথ্য সংগ্রহ করা হয় না৷ তথ্য সংগ্রহ করাটাও কঠিন৷
পাকিস্তানে ‘স্তন'শব্দটিকে দেখা হয় যৌনতা সংশ্লিষ্ট শব্দ হিসেবে৷ প্রকাশ্যে কেউ এ শব্দ উচ্চারণ করতে চায় না৷ স্তন ক্যানসারে আক্রান্ত হলে লোকলজ্জার ভয়ে কেউ চিকিৎসা নিতে হাসপাতালেও যেতে চান না৷ ফলে দক্ষিণ এশিয়ার এ দেশে স্তন ক্যানসারের রোগীর সংখ্যা বেড়েই চলেছে৷ প্রতি বছর দেশটিতে গড়ে অন্তত ৪০ হাজার নারী স্তন ক্যানসারে আক্রান্ত হন বলে ধারণা করা হয়৷
[img]http://www.timenewsbd.com/contents/public/201401/1390457455.jpg[/img]
মার্কিন যুক্তরাষ্ট্রেও প্রতি বছর ৪০ হাজারের মতো নারী স্তন ক্যানসারে আক্রান্ত হন৷ তবে পাকিস্তানের জনসংখ্যা যেখানে ১৮ কোটি,সেখানে যুক্তরাষ্ট্রে এ মুহূর্তে কমপক্ষে ৩১ কোটি মানুষের বাস৷ যুক্তরাষ্ট্রে রয়েছে সর্বাধুনিক চিকিৎসা ব্যবস্থা,সাধারণ নারীরা এ রোগের বিষয়ে বেশ সচেতন,অথচ পাকিস্তানে ঠিক উল্টো চিত্র৷ সরকারি-বেসরকারি কোনো হাসপাতালেই চিকিৎসার সুব্যবস্থা নেই৷
রোগটি সম্পর্কে সচেতনতা এখনো প্রায় শূন্যের কোঠায়৷ রাওয়ালপিন্ডি জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ ৬০০ নারীকে সাধারণ কিছু প্রশ্ন করে দেখেছে,স্তন ক্যানসার হয়েছে কি না তা যে নিজে পরীক্ষা করে দেখতে পারেন তা শতকরা ৮৮ ভাগ নারীই জানেন না আর ৭০ ভাগ নারীর স্তন ক্যানসার কেমন রোগ সেই ধারণাই নেই!
সচেতনতা বাড়ানোর কিছু উদ্যোগ এখন শুরু হয়েছে পাকিস্তানে৷ তবে ‘পিংক রিবন'নামের একটি সংস্থা কাজ করতে নেমে দেখেছে কুসংস্কারের কারণে সচেতনতা বাড়ানোও অনেক ক্ষেত্রে প্রায় অসম্ভব৷ মেয়েরা এখনো প্রকাশ্যে স্তন বা স্তন ক্যানসার নিয়ে আলোচনায় অংশ নিতেই প্রস্তুত নয়৷ কখনো অংশ নিলে স্তন শব্দটি উচ্চারণ না করে তারা রোগটিকে বলেন ‘মেয়েদের ক্যানসার'৷ পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একটি আলোচনা অনুষ্ঠানে শহরের ছাত্রীরা অংশ নিয়েছিল৷ তবে আলোচনা শুরুর আগে হলরুম থেকে পুরুষদের বের করে দেয়ার দাবি তোলেন তারা৷ পুরুষের সামনে স্তন ক্যানসার নিয়ে কথা বলাকে এখনো স্বাভাবিক হিসেবে মানতে না পারার কারণেই এ দাবি তুলেছিলেন তারা৷
প্রায়ই শোনা যায় বয়স বাড়ার সাথে সাথে হাড়ের নানা সমস্যা ও ব্যথা শুরু হয়৷ কিন্তু কেন এটা হয় – তা নিয়ে হয়ত অনেকেই ভাবেন না৷ অস্টিওপোরোসিস বা হাড় নরম হয়ে যাওয়ার সমস্যায় জার্মানিতে ভুগছেন প্রায় ৭,৮ মিলিয়ন মানুষ৷ এই সমস্যা কেন হয় বা এর থেকে মুক্তি পাওয়ার উপায় কী?
তবে সম্প্রতি পাকিস্তানে স্তন ক্যানসার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির কাজে এগিয়ে এসেছে বেশ কয়েকটি বেসরকারি সংস্থা৷ ‘পিংক রিবন'-ও করছে এ কাজ৷ স্তন ক্যানসারের সঙ্গে লড়ছেন এমন কয়েকজন নারীও এগিয়ে এসেছেন৷ সামিরা রাজা তাদেরই একজন৷২০০২ সালে স্তন ক্যানসার ধরা পড়ে তার৷ তারপর থেকে চিকিৎসা নিতে শুরু করায় এখন তিনি প্রায় সুস্থ৷ নিজে সুস্থ হয়েই নিশ্চিন্ত হয়ে বসে থাকেননি৷ কেমোথ্যারাপি নেয়ার সময় তিনি নির্বাচনে অংশ নেন৷ নির্বাচিত হওয়ার পর সাংসদ হয়ে স্তন ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছেন৷ নারীদের মধ্যে সচেতনতা বাড়ানোর কাজ তো চলছেই,পাশাপাশি পাকিস্তানের সব নারীর জন্য বছরে অন্তত একবার স্তন ক্যানসার হয়েছে কিনা তা পরীক্ষা করে দেখা বাধ্যতামূলক করার আইন প্রণয়নেরও চেষ্টা করছেন তিনি৷ সূত্র: ডয়চে ভেলে
ঢাকা: ২৩ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এসএমএ
স্তন ক্যান্সারের বিপজ্জনক দেশ পাকিস্তান
ইসলামাবাদ: এশিয়ার মধ্যে স্তন ক্যানসারে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি পাকিস্তানে৷ অথচ দেশটিতে চিকিৎসার সুব্যবস্থা নেই,‘স্তন'শব্দটি প্রকাশ্যে উচ্চারণ করাও সেখানে কঠিন৷ কিছুদিন ধরে অবশ্য অবস্থা বদলানোর চেষ্টা শুরু হয়েছে দেশটিতে৷ খবর ডয়চে ভেলের।
পাকিস্তান-সৌদি-তুরস্কের সঙ্গে ইরানের বৈঠক শুরু
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত বন্ধে কূটনৈতিক সমাধানের পথ খুঁজতে ইরানের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছেন সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের জ্যেষ্ঠ প্রতিনিধিরা। সোমবার (২৬ অক্টোবর) ইরানের রাজধানী তেহরানে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। ‘মক্কা যৌথ প্রতিরক্ষা’ জোটের তিন সদস্যদেশের প্রতিনিধিরা এতে অংশ নিয়েছেন।
সৌদি-তুরস্ক-পাকিস্তানের সঙ্গে বৈঠকে বসছে ইরান
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত প্রশমিত করা, আঞ্চলিক নিরাপত্তা জোরদার এবং কূটনৈতিক সমাধানের পথ খুঁজতে ‘মক্কা জোটের’ তিন সদস্য- সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে বৈঠকে বসছে ইরান।
ক্ষুধা মোকাবিলায় ভারত পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
ক্ষুধা ও অপুষ্টি মোকাবিলায় দক্ষিণ এশিয়ার প্রতিবেশী ভারত ও পাকিস্তানের তুলনায় ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ। নারীদের কর্মসংস্থান বৃদ্ধি, স্বাস্থ্যসেবার বিস্তার, পয়োনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন এবং মেয়েদের শিক্ষার সুযোগ সম্প্রসারণকে বাংলাদেশের এই অগ্রগতির গুরুত্বপূর্ণ কারণ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। বিপরীতে, খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি, শিশুদের অপুষ্টি, সীমিত কর্মসংস্থান এবং জলবায়ুজনিত দুর্যোগ পাকিস্তানের ক্ষুধা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
তুরস্ক-পাকিস্তান-কাতার ও ইন্দোনেশিয়ার মধ্যে প্রতিরক্ষা চুক্তি সই
প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানো এবং সামরিক সক্ষমতা শক্তিশালী করতে চুক্তি সই করেছে তুরস্ক, পাকিস্তান, কাতার ও ইন্দোনেশিয়া। দেশগুলোর মধ্যে সামরিক মহড়া, প্রশিক্ষণ এবং প্রতিরক্ষা শিল্পের উন্নয়নে যৌথ সহযোগিতার পথ আরও সুগম করাই এ চুক্তির লক্ষ্য।
পাকিস্তানের সঙ্গে সম্পর্ক বজায় রাখা যুক্তরাষ্ট্রের জন্য জরুরি: মার্কো রুবিও
মতপার্থক্য থাকলেও পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখা যুক্তরাষ্ট্রের জন্য জরুরি বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেন, পাকিস্তানের পারমাণবিক অস্ত্র এবং কৌশলগত ভৌগোলিক অবস্থানের কারণে দেশটির সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখা ওয়াশিংটনের জন্য গুরুত্বপূর্ণ।
















