চলতি বছরের ১৪ জানুয়ারি পর্যন্ত এ নিয়ে ডেঙ্গুতে সাতজন মারা গিয়েছে। চলতি বছরে এ যাবত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৭০০ জন। এর মধ্যে ৬০ দশমিক চার শতাংশ পুরুষ এবং ৩৯ দশমিক ছয় শতাংশ নারী রয়েছেন।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) সাত জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) চার জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে সাত জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে নয় জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) দুই জন এবং রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) দুই জন রয়েছেন।

এসএম