চীনের তৈরি এক প্রকার নকল ডিম বাজারে পাওয়া যাচ্ছে বলে খবর রটছে। এখন প্রশ্ন হলো- টাকা খরচ করে নকল ডিম কিনবেন কেন? তবে জেনে নিন, নকল ডিম চেনার উপায়-
> আসল ডিমের গন্ধ কাঁচা মাংসের মতো। নকলে তা থাকবে না। নকল ডিম আকারে আসল ডিমের তুলনায় সামান্য বড়।
> নকল ডিম ভাজার সময়ে এর হলুদ অংশ না স্পর্শ করলেও ছেতরে যায়।
> নকল ডিমের খোলা আসল ডিমের চাইতে অনেকটাই বেশি চকচকে।
> নকল ডিম ভাঙলে এর সাদা ও হলুদ অংশ দ্রুত মিশে যায়।
> নকল ডিমের খোলা আসলের মতো মসৃণ নয়। খানিকটা খসখসে। নকল ডিমকে যদি আপনি সাবান বা অন্য কোন তীব্রগন্ধ যুক্ত বস্তুর সাথে রাখেন, ডিমের মাঝে সেই গন্ধ ঢুকে যায়।(সূত্র-ইন্টারনেট)
এমবি





