এ উপলক্ষে হোটেল ইন্টারকন্টিনেন্টালের বল রুম সারাদিন মুখরিত ছিল মেডিসিন বিশেষজ্ঞদের পদচারণায়। বিএসএমের সারাদেশের সব শাখার সদস্যরা এতে অংশ নেন।
বৈজ্ঞানিক সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন মেডিসিনের অধ্যাপক ডা. এফ এম সিদ্দিক। পরে সংগঠন নিয়ে তিনি গণমাধ্যমের সঙ্গে বলেন, এই সোসাইটি আগে ব্যবহৃত হয়েছে গোষ্ঠীর স্বার্থে। নেতৃত্বে যারা ছিল তারা একটি দলের পারপাস সার্ভ করে নিজেদের সরকারের বিভিন্ন উচ্চপদে নিয়ে গেছেন। অথচ এই সোসাইটি করার উদ্দেশ্য ছিল একাডেমিক কার্যক্রম, বৈজ্ঞানিক গবেষণা, সারাদেশে মেডিসিনের ভালো শিক্ষক তৈরি- এগুলো হয়নি। আমরা এখন চাই, এই সংগঠন সারা বাংলাদেশে মেডিকেল শিক্ষার উন্নয়ন করবে, উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে সেবা দেওয়ার মতো যুগোপযোগী চিকিৎসক তৈরি করবে। সব জায়গায় যোগ্যতার প্রাধান্য পাবে, দলীয় বিবেচনায় নয়।
এমএম