প্রচণ্ড গরমে এক খণ্ড তরমুজ যে কত খানি তৃপ্তি দিতে পারে তা বলে শেষ করা যাবে না। এর আছে নানা উপকারিতাও। একই সাথে বাড়ছে গরম আর বাজারে তরমুজের উপস্থিতি। আকৃতিতে বিশাল এই ফলটি নানা খাদ্য উপাদানেও সমৃদ্ধ। প্রতিদিন দুই কাপের মতো তরমুজ খেলে শরীরে ভিটামিন এ এবং ভিটামিন সির চাহিদা মেটে। এতে থাকা পটাশিয়াম শরীরে ফ্লুইড ও মিনারেলসের মধ্যে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। সবুজ খোসাসহ তরমুজ ক্যানসার রোগীদের জন্য খুবই আদর্শ।
এছাড়া অ্যাজমা, ডায়াবেটিসের মতো রোগ এবং ব্যথা উপশমে তরমুজ ভারি উপকারী। যেহেতু তরমুজের ৯২% ই পানি তাই তরমুজ খেলে সহজেই পানির তৃষ্ণা মেটে।
তরমুজের থাকা বিশেষ কয়েক ধরণের অ্যামাইনো অ্যাসিড ক্রমাগত নাইট্রিক অক্সাইড তৈরি করে রক্তের স্বাভাবিক কার্যপ্রণালি বজায় রাখে। এতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন এ। এতে বিটা ক্যারোটিনের পরিমাণও অনেক। বিটা ক্যারোটিন চোখ ভালো রাখতে উল্লেখযোগ্য ভূমিকা রাখে। এই ফল খেলে ত্বক উজ্জ্বল ও সুস্থ থাকে।
কারণ, ভিটামিন এ ত্বককে ইনফেকশন থেকে রক্ষা করে ত্বকের সুরক্ষা দেয়। তরমুজের ভিটামিন বি৬, ভিটামিন বি১ শরীরে এনার্জি তৈরিতে সাহায্য করে এবং এই গরমেও শরীরকে চাঙা রেখে, শরীরকে কর্মক্ষম রাখে।
এছাড়া আছে টাশিয়াম, যা উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণে কার্যকর ভুমিকা রাখে। তরমুজের সব চেয়ে বড় গুন সেটা হল তরমুজে খুব কম পরিমাণে ক্যালরি থাকে। আর তাই তরমুজ খেলে পেট ভরলেও তেমন কোনো ক্যালরি শরীরে প্রবেশ করে না। তাই মোটা হবার ভয় নেই। সুযোগ পেলেই তরমুজ খান।
[b]ঢাকা, ৪ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
স্বাস্থ্য
তরমুজে তরতাজা
প্রচণ্ড গরমে এক খণ্ড তরমুজ যে কত খানি তৃপ্তি দিতে পারে তা বলে শেষ করা যাবে না। এর আছে নানা উপকারিতাও। একই সাথে বাড়ছে গরম আর বাজারে তরমুজের উপস্থিতি। আকৃতিতে বিশাল এই ফলটি নানা খাদ্য উপাদানেও সমৃদ্ধ। প্রতিদিন দুই





