মার্কিন যুক্তরাষ্ট্রের একটি টাস্কফোর্স সোমবার হৃদরোগ ও ক্যান্সার প্রতিরোধে ভিটামিন-ই ও বিটা-ক্যারোটিন সেবন না করার আহবান জানিয়েছেন।
মার্কিন প্রিভেনটিভ সার্ভিসেস টাক্সফোর্স তাদের ২০০৩ সালের দিকনির্দেশনার সর্বশেষ সংশোধনী সংস্করণে ভিটামিন-ই ও বিটা-ক্যারোটিন সংযোজন করে বলেছে, এ দুটি সম্পূরক খাদ্য ক্যান্সার বা হৃদরোগ রোধে সহায়ক নয়।
বেশকিছু বৈজ্ঞানিক সমীক্ষার পদ্ধতিগত পর্যালোচনার ভিত্তিতে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এসব সমীক্ষায় দেখা গেছে যে, ভিটামিটান-ই রোগ দুটো প্রতিরোধে সহায়তা করে না। আর বিটা-ক্যারোটিন যতটা ভালো করে ক্ষতি করে তারও বেশি।
টাস্কফোর্সের কো-চেয়ার মিশেল লে-ফিভার বলেন, ‘বিটা-ক্যারোটিন ক্ষতিকর হতে পারে। কেননা, এটি ক্যান্সারের ঝুঁকি বাড়ায়।’
টাক্টসফোর্স জানায়, অপর ভিটামিনগুলোও ক্যান্সার বা হৃদরোগের ঝুঁকি কমায় কি না তার পর্যাপ্ত প্রমাণ মেলে না।
ভিটামিনের বিভিন্ন প্রমাণিত সুফল সম্পর্কে বার বার সতর্ক করা সত্ত্বেও ভোক্তারা এসবে বিশ্বাস করে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় অর্ধেক প্রাপ্ত বয়স্ক নাগরিক বলেছে, তারা অন্তত একটি খাদ্য সম্পূরক সেবন করে থাকেন। প্রায় এক-তৃতীয়াংশ জানিয়েছে, তারা নিয়মিত একটি মাল্টিভিটামিন গ্রহণ করে থাকেন। সূত্র: এএফপি
[b]ঢাকা, ২৫ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এমএ
[/b]
স্বাস্থ্য
হৃদরোগ-ক্যান্সার রোধে সহায়ক নয় ভিটামিন-ই, বিটা ক্যারোটিন
মার্কিন যুক্তরাষ্ট্রের একটি টাস্কফোর্স সোমবার হৃদরোগ ও ক্যান্সার প্রতিরোধে ভিটামিন-ই ও বিটা-ক্যারোটিন সেবন না করার আহবান জানিয়েছেন। মার্কিন প্রিভেনটিভ সার্ভিসেস টাক্সফোর্স তাদের ২০০৩ সালের দিকনির্দেশনার সর্বশেষ সংশোধনী সংস্করণে ভিটামিন-ই ও বিটা-ক্যারোটিন সংযোজন করে বলেছে,





