বাড়ছে বয়স, কোঁচ পড়তে শুরু করেছে চামড়ায়। বয়সের সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে শুরু করেছে ভয়ও। তবে কি বার্ধক্যের চিহ্ন ধরা পড়ছে অন্যদের চোখেও ? টিভির পর্দায় বিজ্ঞাপনী উপদেশ মেনে নিয়ে এবার মূল্যবান ক্রিম কেনা শুরু করতে হবে? কোনো লাভ নেই।

বরং ক্রিম না মেখে শুরু করে দিন সাইকেল চালাতে, এমনই উপদেশ দিচ্ছেন বিজ্ঞানীরা ।

বয়স ধরে রাখতে সাইকেলের নাকি জুড়ি নেই। পরে নিন সাইকেল রেসের উপযুক্ত চামড়ার সঙ্গে আটকে থাকা পোশাক, তার পর দিন প্যাডেলে চাপ। রতিদিন নিয়ম করে ঝড়ের গতিতে বেশ কয়েক কিলোমিটার সাইকেল চালিয়ে আসুন । ক্লান্ত লাগবে ঠিকই, কিন্তু অন্য দিকে লাভও কম হবে না। থমকে যাবে জরা।

বিজ্ঞানীরা বলছেন, যারা নিয়ম করে প্রতিদিন কয়েক কিলোমিটার সাইকেল চালান, তারা অন্যদের চেয়ে অনেক কম বুড়িয়ে যান৷ তাই, কিংবদন্তির অখণ্ড যৌবনের উৎস নাকি হতে পারে একমাত্র সাইকেলই।

এমএ