ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের এক ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলার ঘটনায় বিচারের দাবিতে আজও (শনিবার) কর্মবিরতিতে হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা।
শনিবার (১৩ আগস্ট) তৃতীয় দিনের মতো কর্মবিরতি শুরু করেন তারা। এতে চরম দুর্ভোগে পড়েছেন রোগীরা।
এর আগে, গত ৮ আগস্ট রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ মিনার প্রাঙ্গনে মারধরের শিকার হন সাজ্জাদ হোসেন নামের এক ইন্টার্ন চিকিৎসক। এ ঘটনায় পরের দিন (মঙ্গলবার) শাহবাগ থানায় সাধারণ ডায়েরি এবং বুধবার ঢাবির উপাচার্য ও ঢামেকের পরিচালকের কাছে লিখিত অভিযোগ করেন সাজ্জাদ।
জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিল ইন্টার্ন চিকিৎসকরা। কিন্তু ৪৮ ঘণ্টা পার হয়ে গেলেও অপরাধী শনাক্ত না হওয়ায় বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে তারা কর্মবিরতি পালন শুরু করে।
এমআর





