গ্রামে ডাক্তার থাকে কি না তা দেখার দায়িত্ব আমার নয় বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেছেন,এ দায়িত্ব সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্যদের।তারা নিজ এলাকার উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের পরিচালনা বোর্ডের সভাপতিরদায়িত্ব পালন করেন। তারাই দেখবেন ডাক্তার আছে কি নেই।’

রোববার জাতীয় সংসদে ২০১৪-১৫ অর্থবছরের স্বাস্থ্যমন্ত্রণালয় সংক্রান্ত নির্দিষ্টকরণ বিলের ওপর আনীত ২৩ নম্বর দাবির ছাঁটাইপ্রস্তাবের জবাবে তিনি এ মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিশ্বের কোথাও নজির নেই যে সরকারপ্রধান বা সংশ্লিষ্ট মন্ত্রীএগুলো দেখছেন। উপজেলা স্বাস্থ্যকেন্দ্র চালানোর দায়িত্ব আমার নয়, আপনাদের।

এর আগে স্বতন্ত্র সংসদ সদস্য রুস্তম আলী ফরাজীসহ পাঁচজন ছাঁটাই প্রস্তাবদেন। ছাঁটাই প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তারা গ্রামে ডাক্তার না থাকায়মন্ত্রীর সমালোচনা করেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রতিটিস্বাস্থ্যকেন্দ্রের পরিচালনা কমিটির মাসে দুটি মিটিং করার কথা আছে। আপনারা (এমপি) সিদ্ধান্ত নেবেন, ডাক্তার আছে কি না। আপনাদের কোনো সুপারিশ থাকলেসেটা শতভাগ গ্রহণ করা হবে। তবে ডাক্তার রাখার দায়িত্ব আপনাদেরই নিতে হবে।

ঢাকা, ৩০ জুন (টাইমনিউজবিডি.কম) // এআর