এবার ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে শেকড় কন্যার সন্ধান  পাওয়া গেছে। তার নাম সাহানা (১০)।

বিরল রোগে আক্রান্ত সাহানাকে রোববার ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বালুরচর গ্রামে সাহানাদের বাড়ি।

সোমবার সকালে ঢামেক বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান ডা. সামন্ত লাল সেন বলেন, "আবুল বাজানদার যে রোগে আক্রান্ত, সাহানাও একই রোগে আক্রান্ত।

মেয়েটির গালে, নাকে, থুতনিসহ একাধিক স্থানে গজিয়েছে শেকড়। তবে তার শেকড়ের মাত্রা অনেক কম। এ কারণে তার সেরে ওঠার সম্ভব রয়েছে।"

রোববার রাতে সাহানার বাবা শাহজাহান জানান, "দুই বছর বয়সে হাসানার গালে, নাকে, থুতনিতে শেকড় গজাতে থাকে।

এগুলো বড় হচ্ছিল। প্রথমে স্থানীয় হোমিও চিকিৎসকের কাছ থেকে ওষুধ খাওয়াই। কিন্তু কোনো উপকার পাইনি।"

এমবি