কর্মস্থলে অনুপস্থিত থাকায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম-এর নির্দেশে সাত চিকিৎসককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বরখাস্তকৃতরা হলেন,নরসিংদীর শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রাজিব মাহমুদ,ডা. আশফাক নবী,একই উপজেলার যশোর উপস্বাস্থ্য কেন্দ্রের সহকারী সার্জন ডা. মোহাম্মদ মাহামুদুল কবীর বাশার,পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের-এর জুনিয়র কনসালটেন্ট ডা. পবিনা আফরোজ পারভীন,একই উপজেলার গজারিয়া উপস্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. নাহিদা বেগম,সহকারী সার্জন ডা. মো. শরীফ আহম্মেদ এবং ডাঙ্গা উপস্বাস্থ্য কেন্দ্রের সহকারী সার্জন ডা. নুরুন্নাহার।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব বাসুদেব গাঙ্গুলী এবং স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মোঃ শাহ্নেওয়াজ উল্লিখিত কমপ্লেক্স ও স্বাস্থ্য কেন্দ্রে গত বৃহস্পতিবার আকস্মিক পরিদর্শনে গেলে উক্ত চিকিৎসকগণকে কর্মস্থলে পাননি।
তাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে স্বাস্থ্যমন্ত্রী ঐ সাত চিকিৎসককে সাময়িকভাবে বরখাস্ত করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেন।
স্বাস্থ্যমন্ত্রী মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করার প্রথম দিনই চিকিৎসকদেরকে কর্মস্থলে থেকে চিকিৎসা সেবা দেওয়ার জন্য কঠোরভাবে নির্দেশ দেন এবং অনুপস্থিতির জন্য শাস্তি অবধারিত বলে ঘোষণা করেন।
ডাক্তারদের হাসপাতালে উপস্থিতি নিশ্চিত করতে জোরালো মনিটরিং এর জন্য তিনি সংশ্লিষ্টদের নির্দেশ দেন এবং এক্ষেত্রে চিকিৎসক নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন।
এর আগে কর্মস্থলে অনুপস্থিত ময়মনসিংহের ৩ চিকিৎসককে গত সপ্তাহে মন্ত্রীর নির্দেশে বরখাস্ত করা হয়।
[b]ঢাকা, ফেব্রুয়ারি ২ ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ[/b]
নরসিংদীর ৭ ডাক্তার সাময়িক বরখাস্ত
কর্মস্থলে অনুপস্থিত থাকায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম-এর নির্দেশে সাত চিকিৎসককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
নরসিংদীর চরাঞ্চলে আধিপত্য নিয়ে টেঁটাযুদ্ধ, আহত ১০
নরসিংদীর মেঘনাবেষ্টিত চরাঞ্চল চরদিঘলদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে টেঁটাযুদ্ধে অন্তত ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার দিনভর চরদিঘলদী ইউনিয়নের জিতরামপুর ও টিডিরচর এলাকায় শহীদ মেম্বার ও চাঁন মিয়া গ্রুপের লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।
নরসিংদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৩ জন নিহত
নরসিংদীর রায়পুরা, শিবপুর ও বেলাব উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এসব দুর্ঘটনা ঘটে। এর মধ্যে রায়পুরায় দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও ১১ জন আহত হয়েছেন।
নরসিংদীতে অটোরিকশা-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ২
নরসিংদীর পাঁচদোনায় সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ডভ্যানের সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন।
নরসিংদীতে লোডশেডিং ও গ্যাস সঙ্কটের প্রতিবাদে ১১ দলের স্মারকলিপি
লোডশেডিং ও গ্যাস সঙ্কটের প্রতিবাদে ছয় দফা দাবীতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিতি দিয়েছেন নরসিংদী জেলার ১১ দলের নেতারা।
নরসিংদীতে বাড়িতে ঢুকে গুলি করে হত্যা
নরসিংদীর রায়পুরায় পূর্ব বিরোধের জের ধরে বাড়িতে ঢুকে মোমেন মিয়া (৫৫) নামে এক ব্যক্তিকে মাথায় ও পায়ে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। রোববার (২ আগস্ট) সকালে উপজেলার চাঁনপুর ইউনিয়নের সদাগরকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
















