বিশ্বের সবচেয়ে প্রভাবশালী সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকের সিইও (চিফ এক্সিকিউটিভ) মার্ক জুকারবার্গ ও তার স্ত্রী প্রিসসিলা চান ইবোলা প্রতিরোধে ২৫ মিলিয়ন ডলার অনুদান দেয়ার ঘোষণা দিয়েছেন।
মঙ্গলবার জুকারবার্গ তার ফেসবুক ওয়ালে এক পোস্টের মাধ্যমে এই ঘোষণা দেন।
২৫ মিলিয়ন ডলার অর্থাৎ বাংলাদেশী মুদ্রায় যার পরিমান দাঁড়ায় প্রায় ২০০ কোটি টাকা- এই অর্থ ইবোলা প্রতিরোধে কর্মরত 'Disease Control Foundation' এর অধীন বিভিন্ন কেন্দ্রে প্রদান করা হবে।
জুকারবার্গ তার ফেসবুক পোস্টে বলেন, যত দ্রুত সম্ভব ইবোলা নিয়ন্ত্রন করতে হবে। এইসআইভি বা পোলিওর মতো এটা যেন ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে না পারে সেদিকে নজর দিতে হবে। পরিস্থিতি যেন এমন না হয় যে, ইবোলা নিয়ন্ত্রনে আমাদের দীর্ঘমেয়াদী যুদ্ধে নামতে হচ্ছে।
উল্লেখ্য, আফ্রিকার গোয়েনায় গত মার্চে প্রথমবারের মতো ধরা পড়ে ইবোলা ভাইরাস। এ পর্যন্ত এই ভাইরাসে ৮৯১৪ জন আক্রান্তের মধ্যে ৪৪৪৭ জন নিহত হয়েছেন।
গত মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহকারী ডিরেক্টর জেনারেল ব্রুস এইলওয়ার্ড ইবোলা ভাইরাসে হতাহতের এই সবশেষ জরিপের কথা জানান।
কেবি





