এইচআইভি এইডসের জীবাণুর বিবর্তনের সাথে তার প্রাণঘাতী শক্তির মাত্রা এবং সংক্রমণের ক্ষমতা কমতে থাকে। ব্রিটেনে পরিচালিত একটি গবেষণা থেকে এ তথ্য জানা গেছে।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলছেন, আফ্রিকার দেশ বতসোয়ানায় এইচআইভি রোগীদের ওপর পরীক্ষা চালিয়ে তারা এই ফলাফল দেখতে পেয়েছেন।
তারা বলছেন, সময়ের সঙ্গে টিকে থাকার জন্য এইচআইভি জীবাণুর কোষে কিছু পরিবর্তন ঘঠে যা তার নিজের জন্য ক্ষতিকর।
এর ফলে এই জীবাণুর বংশবৃদ্ধির ক্ষমতা কমে যায় এবং মানুষের দেহে এইডস রোগ সংক্রমণের ক্ষেত্রে সময় বেশি নেয়।
তবে বিজ্ঞানীরা বলছেন, শক্তি কমে যাওয়ার এইচআইভি এখনও যথেষ্ট মারাত্মক এবং প্রাণঘাতী। সূত্র: বিবিসি বাংলা
এমএ





