রাজধানীর মিরপুরে রূপনগর ইয়ুথ ক্লাবের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এ কর্মসূচি পালন করে সংগঠনটি। কর্মসূচী উদ্বোধন করেন ক্লাবের সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান এবং ক্লাবের সমন্বয়ক মোঃ সাইফুল ইসলাম।
দিন ব্যাপী আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে দইশতাধিক মানুষকে চিকিৎসা সেবা প্রদান করা হয়। রূপনগর ইয়ুথ ক্লাবের ফ্রি মেডিকেল ক্যাম্প বস্তবায়নে বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা ফ্রি ব্লাড গ্রুপিং, সুগার টেস্টিং সহ বিভিন্ন চিকিৎসা সেবা প্রদান করা হয়।
কর্মসূচী সর্ম্পকে ক্লাবের সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, আমরা মানব কল্যাণে সকল সামজিক কর্মসূচী পালন করে থাকি। সকলের সহযোগিতায় আগামি দিনে রূপনগর ইয়ুথ ক্লাব আরও কল্যাণমুখী কর্মসূচী পালন করে যাবে। এসব কল্যাণমুখি কর্মকান্ডে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের সাংগঠনিক সম্পাদক জি এম ইকবাল কবির নির্বাহী সদস্য মোঃ সেলিম হোসেন, মোঃ মারুফ আহম্মেদ মল্লিক, রমজানুল হক রনি, জহিরুল ইসলাম, মোঃ আরিফুল ইসলাম প্রমুখ।
মোস্তাফিজ/ মাহমুদ





