স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেছেন, বার্গার এবং সসেজ সিগারেটের মতই ক্যান্সারের হুমকি হয়ে দেখা দিয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ‘হু’ প্রক্রিয়াজাত গোশতকে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান হিসেবে তালিকাভুক্ত করেছে। এ তালিকায় অ্যাসবেস্টস, আর্সেনিক বা সেঁকো বিষ, সিগারেট এবং মদের পাশেই প্রক্রিয়াজাত গোশতকে ফেলা হয়েছে।
প্রকাশিত খবরে বলা হয়েছে, গোশত প্রক্রিয়াকরণ করার জন্য নুন, রাসায়নিক উপাদান যোগ করাসহ নানা পদ্ধতি গ্রহণ করা হয়। আর এ গোশত থেকেই বার্গার, হট ডগ বা সসেজ বানানো হয়।
তাজা লাল গোশতও ক্যান্সার সৃষ্টিকারী উপাদানের তালিকায় ঠাঁই করে নেবে। প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের চেয়ে একটু কম মাত্রার বিপজ্জনক হিসেবে একে চিহ্নিত করার তৎপরতা চলছে।
গোশত নিয়ে বিশ্বব্যাপী উদ্বেগের মুখে ‘হু’এর আন্তর্জাতিক ক্যান্সার গবেষণা সংস্থা এ শ্রেণীকরণ করছে। গোশত থেকে সৃষ্ট রোগে একমাত্র ব্রিটেনেই প্রতিবছর দেড় লাখের বেশি মানুষ মারা যায়।
এমএ
সিগারেটের মতই ক্যান্সারের হুমকি বার্গার, সসেজ, হটডগে
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেছেন, বার্গার এবং সসেজ সিগারেটের মতই ক্যান্সারের হুমকি হয়ে দেখা দিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ‘হু’ প্রক্রিয়াজাত গোশতকে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান হিসেবে তালিকাভুক্ত করেছে। এ তালিকায় অ্যাসবেস্টস, আর্সেনিক বা সেঁকো বিষ, সিগারেট এবং মদের পাশেই প্রক্রিয়াজাত গোশতকে ফেলা হয়েছে।
নড়াইলে ধর্ষণ মামলা তুলে নিতে বাদীকে হুমকি
নড়াইলের লোহাগড়ায় ধর্ষণ মামলা তুলে নিতে বাদীকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে মামলার আসামি প্রহলাদ খানের জামাতা রুহিন আহম্মেদের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নারী লোহাগড়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত ব্যক্তি।
‘ক্রসফায়ারের হুমকি দিয়ে পুলিশকে কলঙ্কিত করছেন আইজিপি’: হাসনাত আবদুল্লাহ
পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) ‘সরকার অনুমতি দিলে ক্রসফায়ারও করব’—এমন বক্তব্যের সমালোচনা করে সরকারের কাছে জবাবদিহি দাবি করেছেন জাতীয় নাগরিক কমিটির শীর্ষ নেতা হাসনাত আবদুল্লাহ। তাঁর অভিযোগ, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের পথে পুলিশকে আবারও ঠেলে দিয়ে পুরো বাহিনীকে কলঙ্কিত করার চেষ্টা চলছে।
সীমান্তে বিএসএফের গুলি বাংলাদেশিদের গুলি করে মারার হুমকি বিজেপি বিধায়কের
বাংলাদেশ-ভারত সীমান্তে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী এবং ভারতের কোচবিহারের মেখলীগঞ্জ সীমান্তের সানিয়াজান নদীতে পাথর ও বালু উত্তোলনকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সীমান্তে গুলি বা স্টান গ্রেনেড ছুড়েছে বলে জানা গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এক বিজেপি বিধায়ক বাংলাদেশিদের লক্ষ্য করে উসকানিমূলক মন্তব্য করেছেন এবং গুলি করে হত্যার হুমকি দিয়েছেন।
ইরানে আজই হামলার হুমকি ট্রাম্পের, মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের শঙ্কা
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন করে হামলার হুমকিতে ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে। রোববারই (২৫ অক্টোবর) ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। তবে একই সঙ্গে তেহরানের সঙ্গে বড় ধরনের চুক্তির সম্ভাবনার কথাও জানিয়েছেন ট্রাম্প।
ইরানে আরও চরম হামলার হুমকি ট্রাম্পের
তেহরানের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানকে কোনো অবস্থাতেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া যাবে না। একই সঙ্গে তিনি দাবি করেন, যে পদক্ষেপগুলো পূর্ববর্তী মার্কিন প্রেসিডেন্টদের নেওয়া উচিত ছিল, তিনি এখন সেই সিদ্ধান্তমূলক পদক্ষেপগুলোই নিচ্ছেন।
















