“স্বাস্থ্য অভ্যাস গড়ে তুলি, রোগমুক্ত জীবন গড়ি” এই স্লোগানকে সামনে রেখে দূর্যোগ সহনশীল নগর পরিকল্পনার অংশ হিসেবে ময়মনসিংহে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য অভ্যাস বিষয়ক এক বর্ণাঢ্য র‌্যালী ও অলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।

রোববার সকালে এনজিও ফোরাম ফর হেলথ ময়মনসিংহ শাখার উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালীটি শহরের টাউন হল মোড় থেকে শুরু হয়ে নতুন বাজার বাতির কল মোড় হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা করেন তারা ।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের সিভিল সার্জন ডা. এ.কে.এম মোস্তফা কামাল।

এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব আ.ন.ম. ফয়জুল হক, ময়মনসিংহ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জনাব মো: সরোয়ার হেসেন, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: ইউসুফ আলী ।

আলোচনা সভায় সভাপতি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ পৌরসভার মেয়র জনাব ইকরামুল হক টিটু।

আলোচনা সভায় বক্তারা বলেন, নিজেদের ভাল থাকার পাশাপাশি আমাদের প্রতিবেশি ও সমাজকে ভাল রাখার ব্যবস্থা করতে হবে। তাহলেই সুন্দর পরিবেশ গড়ার মাধ্যমে আমরা সুন্দর জীবনও গড়ে তুলতে পারবো । আলোচনা সভা শেষে পৌর মেয়র ইকরামুল হক টিটু স্বাস্থ্যসম্মত হাত ধোয়া পরিদর্শন করেন ।

এমকে