পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের বহির্বিভাগ ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার থেকে আগামী ২৬ সেপ্টেম্বর শনিবার পর্যন্ত বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা প্রশান্ত কুমার মজুমদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বুধবার এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান আগামী ২৭ সেপ্টেম্বর হাসপাতালের বহির্বিভাগ খোলা রাখার জন্য বিএসএমএমইউ’র পরিচালক (হাসপাতাল) এবং বিভাগীয় চেয়ারম্যান গণকে নির্দেশক্রমে অনুরোধ করেছেন।

তাই রোগীদের সুবিধার্থে ২৭ সেপ্টেম্বর রোববার থেকে যথারীতি হাসপাতালের বহির্বিভাগ খোলা থাকবে। বন্ধের দিনগুলোতে বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাশ, অফিস ও হাসপাতালের বহির্বিভাগ ও বৈকালিক স্পেশালাইজড কানসালটেশন সার্ভিস বন্ধ থাকবে।

তবে বিশ্ববিদ্যালয়ের হাসপাতাল (ইনডোর সেবাসমূহ) ও বিভিন্ন জরুরি বিভাগসমূহ প্রচলিত নিয়মানুযায়ী খোলা থাকবে বলে জানান হাসপাতালের ওই জনসংযোগ কর্মকর্তা।

এআর