দেশে প্রথমবারের মতো বোনম্যারো ট্রান্সপ্লান্ট (অস্থিমজ্জা প্রতিস্থাপন) হয়েছে।  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক এম এ খান এবং যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালের চিকিৎসক বিমলাংশু দের নেতৃত্বে চিকিৎসকদের একটি দল এই প্রতিস্থাপন সম্পন্ন করেন।
সোমবার বিকেল ৩টায় ঢামেক নতুন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম।
ঢাকা মেডিকেল কলেজ(ঢামেক) হাসপাতালে অবস্থিত দেশের এ ধরনের একমাত্র ট্রান্টপ্লান্ট কেন্দ্রে ৫২ বছর বয়সী এক রোগীর শরীরে এটি প্রতিস্থাপন করা হয়। তিনি একজন ব্যাংক কর্মকর্তা। আর এর মাধ্যমে ইতিহাসের অংশ হলেন এই রোগী।
সংবাদ সম্মেলনে স্বাস্থ্যসচিব এসএম নিয়াজউদ্দীন, ঢামেকের হেমাটোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. এমএ খানসহ সিনিয়র চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন।
এক প্রশ্নের জবাবে ঢাকা মেডিকেলের হেমাটোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. এমএ খান বলেন, এর মাধ্যমে ৯০ ভাগ রোগীর সুস্থ হয়ে ওঠার আশা করছি।
এসময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, গরীব ও হতদরিদ্রদের বিনামূল্যে এ চিকি‍ৎসা দেওয়ার ব্যাপারে সরকার সিদ্ধান্ত নেবে। এমন কি দেশের সব রোগীদেরই বিনামূল্যে এ চিকিৎসা দেওয়া যায় কী না তাও বিবেচনা করবে সরকার।
ঢা[b]কা, ১০ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]