ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত এলাকায় সেবা দিতে নেপালে চিকিৎসক প্রতিনিধি দল পাঠিয়েছে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।

সোমবার বিকেলে নেপালের উদ্দেশে ঢাকা ছাড়ে ১০ সদস্যের চিকিৎসক প্রতিনিধি দল।

দুই বছর আগে ২০১৩ সালে রানা প্লাজা ধসের ঘটনায় আর্তদের সেবা দিয়ে আলোচনায় আসে এনাম মেডিকেল কলেজ ও হাসপাতাল।

এবার বিধ্বস্ত নেপালিদের সেবা দিতে ওষুধপত্র ও চিকিৎসা সরঞ্জামাদি নিয়ে নেপাল যাচ্ছে হাসপাতালের প্রতিনিধি দল।

রোববার দুর্গতদের সেবা দিতে সেখানে পাঠানো হয় এই বেসরকারি চিকিৎসা মহাবিদ্যালয়ে অধ্যয়নরত ১০ নেপালি শিক্ষার্থীকে।
 
কলেজের চেয়ারম্যান ডা. এনামুর রহমান বলেন, ভূমকম্পের পরদিনই মানবিক সেবা দিতে ১০ নেপালি শিক্ষার্থীকে তাদের দেশে পাঠানো হয়েছে।

সোমবার বিকেলে হাসপাতালের চিকিৎসক ডা. প্রদীপ সাহার নেতৃত্বে ওষুধপত্র নিয়ে আরও একটি প্রতিনিধি দল নেপালের উদ্দেশে রওনা হয়।

‘প্রতিনিধি দলটি বাংলাবান্ধা সীমান্ত হয়ে ভারত অতিক্রম করে নেপালের গোর্খা এলাকায় আর্তদের চিকিৎসা সেবা দেবে,’ যোগ করেন তিনি।

জেআই