দেশি-বিদেশি সংস্থার প্রতিনিধি পরিচয়ে প্রতারণার অভিযোগে রাজধানীর মিরপুর থেকে ইশরাত রফিক ঈশিতা নামের এক চিকিৎসককে গ্রেফতার করেছে র‌্যাপিড একশন ব্যাটালিয়ার (র‌্যাব)।

র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মইন গণমাধ্যমকে বলেন, শনিবার রাতে ইশরাত রফিক ঈশিতাকে গ্রেফতার করা হয়।

তিনি নিজেকে তরুণ চিকিৎসা বিজ্ঞানী ও গবেষক, বিশিষ্ট আলোচক, ডিপ্লোম্যাট, বিগ্রেডিয়ার জেনারেল পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিলেন। চিকিৎসক ছাড়া তার সব পরিচয়ই ভুয়া।

এ বিষয়ে পরে সংবাদ সম্মলনে বিস্তারিত জানানো হবে।

এবিএস