নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার অন্ততপুর ইসলামীয়া আলিম মাদ্রাসার ৭ম শ্রেণীর ছাত্রী ও উপজেলার অন্ততপুর গ্রামের আবদুল বাতেন মেয়ে ফারজানা আক্তার ফুলি (১৪) মরণব্যাধি ব্লাড কান্স্যারে আক্রান্ত।

সে বর্তমানে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালের হেমাটলিজি বিভাগে চিকিৎসাধীন।

চিকিৎসকরা পরীক্ষা নিরিক্ষা শেষে জানিয়েছেন, ব্লাড ক্যান্সার রোগে আক্রান্ত তার উন্নত চিকিৎসা জরুরি ভিওিতে করাতে প্রচুর টাকা প্রয়োজন।

দরিদ্র কৃষক পিতা আবদুল বাতেন তিন ছেলে-মেয়ের ভরন পোষণ ও লেখা-পড়ার খরচ যোগাতেই নিয়মিত হিমশিম খেতে হয়।

তার পিতা স্বজনদের কাছ থেকে ধার-দেনা করে দীর্ঘদিন থেকে অসুস্থ মেয়ে ফারজানা আক্তার ফুলিনের চিকিৎসা চালিয়েছেন। তার উন্নত চিকিৎসার ব্যয় বহন করা তার ও পরিবারের পক্ষে অসম্ভব। তাই তিনি বাধ্য হয়ে সমাজের বিত্তশালী, দয়াবান, দানশীল ও সরকারের নিকট তার চিকিৎসার জন্য অর্থ সাহায্যের আবেদন জানিয়েছেন।

সাহায্য পাঠানোর ঠিকানা

মো: দেলোয়ার হোসেন রাজু

একাউন্ট নং: ৩৪০০৭৬০২

সোনালী ব্যাংক মাইজদু বাজার শাখা,

নোয়াখালী।

মোবাইল ও বিকাশ নং- ০১৭১৫ ১৯৬৯৪৬

ফুলিনের মা পারভীন আক্তার ০১৭১৯ ৩৮৭৩৯৫

জেডআই