সোমবার (২০ ফেব্রুয়ারি) সকালে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ভিটামিন‘এ’প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করেন।
এর আগে রোববার দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
তিনি বলেন, এবারের‘এ’ক্যাম্পেইনের আওতায় ৬ থেকে ১১ মাস বয়সের ২৫ লাখ শিশু এবং ১২ থেকে ৫৯ মাস বয়সের ১ কোটি ৯৫ লাখ শিশুকে ক্যাপসুল খাওয়ানো হবে।
তিনি আরও বলেন, ক্যাম্পেইনের আওতায় সারা দেশে ১ লাখ ২০ হাজার কেন্দ্রে ২ লাখ ৪০ হাজার স্বেচ্ছাসেবী এবং ৪০ হাজার স্বাস্থ্যকর্মী কাজ করবেন।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ২ লাখ আইইউ লাল রঙের ক্যাসপুলের মেয়াদ উত্তীর্ণ হবে ২০২৪ সালের জুনে। আর ১ লাখ আইইউর নীল রঙের ক্যাপসুলের মেয়াদ শেষ হবে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে।
কেন্দ্রীয় ঔষধাগার থেকে জেলা, সিটি করপোরেশন ও মাঠ পর্যায়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
এনএইচ





