বিশ্বের আটটি দেশে ২০১৩ সালের ডিসেম্বর থেকে ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৫ হাজার ৪২০ জনের প্রাণহানি ঘটেছে। এ সময়ের মধ্যে মহামারি এ রোগে মোট ১৫ হাজার ১৪৫ জন আক্রান্ত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) বৃহস্পতিবার এ খবর জানিয়েছে।

শুক্রবার জাতিসংঘ স্বাস্থ্য সংস্থার প্রতিবেদনে ৫ হাজার ১৭৭ জনের মৃত্যু ও ১৪ হাজার ৪১৩ জন ইবোলা ভাইরাসে আক্রান্ত হওয়ার কথা বলা হয়েছিল।

তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ধারণা এ ভাইরাসে মৃতের সংখ্যা আরো অনেক বেশী হতে পারে। তারা জানায়, এ রোগে আক্রান্ত রোগীর মৃত্যুর হার প্রায় ৭০ শতাংশ।

বিশ্বের ইবোলা সংক্রমিত দেশগুলোর মধ্যে গিনি, লাইবেরিয়া ও সিয়েরালিওনের অবস্থা সবচেয়ে শোচনীয়।

হু বুধবার জানায়, মোট ৫৮৪ জন স্বাস্থ্য কর্মী ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এদের মধ্যে ৩২৯ জন মারা গেছে।

এমএ