স্যার সলিমুল্লাহ্ মেডিকেল কলেজ হাসপাতালে (মিডফোর্ড) ইন্টার্নি চিকিৎসক ও নার্সদের দ্বন্দ্বের জেরে উত্তেজনা সৃষ্টি হয়েছে। আর এ উত্তেজনার কারণে বন্ধ রয়েছে হাসপাতালের সকল চিকিৎসা সেবা। উত্তেজনার কারণে পুরো হাসপাতালে অচলাবস্থা সৃষ্টি হয়েছে।

শনিবার দুপুর আড়াইটার দিকে এই উত্তেজনার সূত্রপাত হয়।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

ঢাকা, ৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ