গ্রামের বেশির ভাগ মানুষই হাঁস, মুরগী, গরু, ছাগল লালন-পালন করে থাকে। কেউ বড় আকারে বেশি পরিমাণে লালন-পালন করে আবার কেউ জায়গা সল্পতার কারণে বড় আকারে করতে পারে না।
ছাগল পালন করা বেশ লাভজনক একটি ব্যবসা। কম খরচে কম জায়গায় বেশি পরিমাণ ছাগল পালন করা যায়। কিন্তু যারা ছাগল পালন করেন তারা বেশির ভাগ ক্ষেত্রেই ৪-৫টি ছাগলের বেশি পালন করেন না। তাই মাঝারি ধরণের একটি ছাগলের খামার করতে কতটুকু জায়গা লাগবে তা নিচে দেয়া হল:
◗ খামারের ধরনঃ- নিবিড় (ইন্টেনসিভ) মাঝারি বানিজ্যিক খামার।
◗ খামারে ছাগীর সংখ্যাঃ- ২০-২৫টি ছাগী।
◗ বছরে গড়ে ছাগলের সংখ্যাঃ- ১৫০ টি
◗ ঘরের জন্য জায়গাঃ- ৩০'X৩৫'= ১০৫০ বর্গফুট বা ২.৪ শতাংশ।
◗ ঘাসের জমিঃ- ১ একর।
◗ চারন ভুমিঃ- ৭৫ শতাংশ।
◗ খামারী যদি তার বাড়ির আশেপাশে পুকুর পাড়ে রাস্তার ধারে প্রয়োজনীয় ঘাস চাষ আবাদ করতে পারেন। তাতে আলাদা করে ঘাসের জমির প্রয়োজন নাও লাগতে পারে।
ইআর





