মেডিকেল স্টুডেন্ট এসোসিয়েশন অব নোয়াখালী MSAN সংবর্ধনা দিলো এই বছর মেডিকেল ও ডেন্টাল কলেজে চান্স প্রাপ্ত বৃহত্তর নোয়াখালীর কৃতি শিক্ষার্থীদের।

প্রোগ্রামটি অনুষ্ঠিত হয় গত ৯ ডিসেম্বর মাইজদীর বি আর ডি বি ট্রেনিং সেন্টারে। নব্য মেডিকেল স্টুডেন্টদের হাতে তুলে দেওয়া হয় ক্রেস্ট এবং সার্টিফিকেট। 

সবচেয়ে আকর্ষণীয় দিক ছিলো মা-বাবার হাতে নতুন শিক্ষার্থীদের এপ্রোন পরা। সেই সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। 1a

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ আবদুজ জাহেদ, সোনাইমুড়ি কলেজের অধ্যক্ষ শফিকুর রহমান এবং ডাঃ সাইদুল ইসলাম সাঈদ। 

সফলতম এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন MSAN এর সভাপতি ঢাকা মেডিকেল কলেজ শিক্ষার্থী ইয়াসিন আরাফাত বিপুল। সঞ্চালনা করেন MSAN সাধারণ সম্পাদক, স্যার সলিমুল্লাহ মেডিকেল শিক্ষার্থী ইমতিয়াজ হোসেন।

2a

MSAN সদস্যের মধ্যে উপস্থিত ছিলেন ডাডেক শিক্ষার্থী শাহ জামাল পলাশ, ঢামেক শিক্ষার্থী আবদুল্লাহ আর রায়হান, চমেক শিক্ষার্থী ফয়সাল বিন ফায়েজ ও অনীক রায়, নোমেক শিক্ষার্থী তুহিন সরোয়ার।

এমএনজে