অতিরিক্ত পর্নোগ্রাফি দেখা ক্ষতি করতে পারে মস্তিষ্কের। একটি জার্মান সমীক্ষায় উঠে এসেছে এমনই তথ্য। জিমি সাইকিয়াট্রিতে প্রকাশিত সমীক্ষা বলছে, যারা অতিরিক্ত পর্নোগ্রাফি দেখতে অভ্যস্ত তাদের মস্তিষ্কে ধূসর বস্তু অপেক্ষাকৃত কম পরিমাণে পাওয়া গেছে। গঠনমূলক কাজ করার প্রবণতাও কম রয়েছে তাদের।
সমীক্ষা বলছে পর্নোগ্রাফি দেখার সঙ্গে মস্তিষ্কের আয়তনের সম্পর্ক রয়েছে। যদিও পর্নোগ্রাফি দেখার ফলে মস্তিষ্কের আয়তন কমে যায় নাকি অপেক্ষাকৃত ছোট মস্তিষ্কের মানুষরাই পর্নোগ্রাফি দেখেন সেই বিষয়ে এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।
২১ থেকে ৪৫ বছর বয়স্ক ৬৪ জন পুরুষের ওপর সমীক্ষা চালানো হয়। দেখা হয় পর্নোগ্রাফিক ছবি দেখে তাদের মস্তিষ্কে কী ধরনের প্রতিক্রিয়া হয়, সে সঙ্গে তাদের মস্তিষ্কের আয়তনেরও পরিমাপ করা হয়।
সমীক্ষায় দেখা গিয়েছে যৌন উদ্দীপনার সময় তাদের মস্তিষ্ক অনেক কম সক্রিয় থাকে। এমনকি, দেখা গেছে যারা বেশি পর্নোগ্রাফি দেখতে অভ্যস্ত তাদের মস্তিষ্ক অনেক ক্ষেত্রে এক ধরণের প্রতিক্রিয়া দেয়। সূত্র: জি নিউজ
[b]ঢাকা, ৩১ মে (টাইমনিউজবিডি.কম) //এমএ[/b]