এবোলো ভাইরাসে আক্রান্ত হয়ে আফ্রিকার ৩ দেশে অন্তত ৬৭২ জন নিহত হয়েছেন। আরও অন্তত ১২০০ জন আহত হয়েছেন। পরস্পরের সংস্পর্শে আসলেই এ ভাইরাস ছড়ায়। এ রোগে ২৫ থেকে ৯০ ভাগ লোক মারা যায়।

এবিসি নিউজ মার্কিন স্বাস্থ্য দফ্তরের বরাত দিয়ে জানায়, গিনি, সিয়েরা লিওন ও লাইবেরিয়ায় এবোলো ভাইরাসে আক্রান্ত হয়ে এসব মৃত্যুর ঘটনা ঘটেছে।

জাতিসংঘের সহযোগী সংগঠন ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন (ডব্লিউএইচও) জানিয়েছে, ভাইরাসটি দ্রুত ছড়িয়ে পড়ছে। ইতোমধ্যেই নাইজেরিয়া, মালি ও সৌদি আরবে এবোলো আক্রান্ত রোগী পাওয়া গেছে।

ঢাকা, ৩০ জুলাই, টাইমনিউজবিডি.কম// এসআর