আপনার মুখে সব থেকে সুন্দর হলো মন ভোলান মিষ্টি হাসি। সেই হাসি মিষ্টি তখনই লাগবে যদি দাঁতগুলো মুক্তোর মতো ঝকঝকে থাকে। হলুদ দাঁতের হাসি মোটেই কারুর কাম্য নয় এবং সেই হাসি দেখে লোক প্রশংসা করেনা বরং নিন্দা করে। আপনি নিশ্চয় চান না আপনার হাসি দেখে কেউ প্রশংসা করার বদলে নিন্দা করুক।
তাই সব সময় পরিস্কার ও ঝকঝকে রাখুন নিজের বত্রিশ পাটিকে। হাসিকে আরও সুন্দর করার জন্য জেনে নিন কয়েকটা নিয়ম এবং সেগুলো মেনে চললে আপনার দাঁত ভালো থাকবে।
কলার খোসা: কলার খোসায় পা দিয়ে পিছলে পড়া ছাড়া আর কোনো কিছু কি জানেন এর সম্মন্ধে? জেনে নিন কলার খোশায় যে মিনারেল থাকে তা উজ্জ্বল করে আপনার দাঁতকে। তাই এরপর থেকে কলা খেয়ে খোসা না ফেলে রেখে দিন। কলার খোসা দিনে দুবার ১-২ মিনিট দাঁতে ঘসলে আপনার তাঁত ঝকঝকে হয়ে উঠবে।
স্ট্রবেরি: এই ফলটি খেতে অনেকেই ভালোবাসে আবার অনেকেই পছন্দ করেন না। কিন্তু এই ফলটি আপনার দাঁতের জন্য খুব উপযোগী। স্ট্রবেরি খেলে আপনার দাঁতের হলুদ দাগ কমে গিয়ে দাঁত সাদা হবে। ১-২টি ছোট স্ট্রবেরি পিষে মিশ্রণ করে সেটি ২-৩ মিনিট দাঁতে লাগিয়ে রেখে তারপর মুখ ভালো করে ধুয়ে নিয়ে ব্রাশ করে নিন। স্ট্রবেরির ম্যালিক অ্যাসিড আপনার দাঁতকে সাদা করে তুলতে সাহায্য করবে।
গাঁজর: শীতকালের খুব চেনা এই সবজিটা। বিভিন্ন ধরনের মুখরোচক খাবারে ব্যবহার করা হয় গাঁজর। এই চেনা সবজিটা আপনার দাঁতকে পরিষ্কার করতে ভীষণ সাহায্য করবে। গাঁজর ভালো করে ধুয়ে নিয়ে তা খেলে আপনার দাঁত ভালো থাকবে এবং কাঁচা গাজর দাঁতে ঘষুন। এটি করলে ব্যাকটেরিয়া থেকে সম্পূর্ণ মুক্ত থাকবে আপনার বত্রিশ পাটি এবং তার সঙ্গে পরিষ্কারও হবে।
ঢাকা, ১৪ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





