আর কোন কঠিন পরীক্ষা নয়, শরীরের বিভিন্ন অংশের ঘ্রাণ শোঁকেই বলে দেয়া যাবে কার দেহে কী রোগ বাসা বেঁধেছে। গবেষকরা এরকমই একটি যন্ত্র আবিষ্কার করেছেন, যেটি মানুষের শরীরের ঘ্রাণ শোঁকে ক্যান্সারের মতো রোগ শনাক্ত করতে পারবে। রোববার এ খবর জানিয়েছে বিবিসি অনলাইন।
জোয়ানি নামের এক নারীর স্বামী ক্যান্সারে আক্রান্ত। তবে ২০১২ সালে যখন ক্যান্সার ধরা পড়েনি, তখনই ঘ্রাণ শোঁকে জোয়ানে বুঝতে পারেন ক্যান্সার হতে পারে। পরবর্তীতে পরীক্ষা করে দেখা গেছে সত্যিই তার স্বামীর ফুসফুসের ক্যান্সার হয়েছে।
কিন্তু বেশিরভাগ ক্যান্সার আক্রান্ত রোগী ও তাদের আত্মীয়-স্বজনেরা এই ঘ্রাণ শোঁকার ব্যাপারটিতে এতোটা গুরুত্ব দেন না। তবে, জোয়ানে এ ব্যাপারে এখন অনলাইনে লেখালেখি শুরু করেছেন।
২০১১ সালে এক প্রতিবেদনে জানানো হয়, ঘ্রাণ শোঁকার মাধ্যমে কয়েক ডজন রোগ শনাক্ত করা সম্ভব। এর মধ্যে একটি হচ্ছে, ইয়েলো ফিভার আক্রান্ত রোগীর শরীর কসাইখানার গন্ধের মতো লাগবে, যার লিভার অকেজো তার শরীর কাঁচা মাছের মতো গন্ধ করবে এবং টাইফয়েড আক্রান্ত রোগীর শরীর ছাঁকানো রুটির মতো লাগবে। সূত্র: বিবিসি
[b]ঢাকা, ৯ মার্চ (টাইমনিউজবিডি.কম)//এমএ
[/b]