মরণব্যাধি ক্যান্সার একবার হয়ে গেলে এ থেকে বাঁচাটা খুবই দুর্লভ ঘটনা। বেশিরভাগ মানুষই এই রোগটি ধরা পড়ার পরে সতর্ক হন। আবার অনেকে বিশ্বাসই করতে পারেন না যে তাদের শরীরে ক্যান্সারের জীবাণু পাওয়া গেছে।

ক্যান্সারের লক্ষণগুলো আগে থেকেই জেনে রাখলে খুব ভালো। তাহলে এর প্রতিরোধে ব্যবস্থা নেয়া যায়। তাই সময় থাকতেই জেনে নিন ক্যান্সারের লক্ষণগুলো-

ক্লান্তিবোধ

সব সময় খুব ক্লান্তিবোধ করলে এটা হতে পারে প্রাণঘাতি ক্যান্সারের লক্ষণ। পরিশ্রমের কাজ করলে সবাই ক্লান্তিবোধ করি, এটাই স্বাভাবিক। কিন্তু সব সময়ই যদি ক্লান্তিবোধ হতে থাকে তাহলে এটা চিন্তার বিষয়। কেউ যদি মনে করেন, কোনো দায়িত্ব পূরণ করার জন্য কয়েক ঘণ্টার ঘুম দরকার, তাহলে এটা নিয়ে বসে থাকা ঠিক নয়; দ্রুত পরীক্ষা-নিরীক্ষা করান। আমেরিকান ক্যান্সার সোসাইটির রিপোর্টে জানা গেছে, এ ধরনের ক্লান্তি লিউকোমিয়া, কোলন বা পাকস্থলির ক্যান্সারের কারণ।

সব সময়ই সামান্য জ্বর
সব সময় যদি ৯৯.৮-১০০.৮ ডিগ্রি জ্বর থাকে, বেশ কয়েকটি জীবাণুতে শরীর আক্রান্ত হতে পারে। এটি আবার ক্যান্সারের লক্ষণও হতে পারে। যেমন- হজকিনস ডিজিজ, লিউকোমিয়া এবং নন-হজকিনস লিমফোমা। সামান্য জ্বর থাকলে, দ্রুত চিকিৎসা করিয়ে নিশ্চিত থাকা উচিত।

খাবার গিলতে সমস্যা হলে
কোনো খাবার গিলতে সমস্যা হলে বা ঠোঁট অথবা গলায় ক্ষত দেখা দিলে, মুখে ব্যাথা বা রক্তপাত হলে, তা যদি নিদির্ষ্ট সময়ের মধ্যে না সারে, তাহলে সতর্ক হওয়ার প্রয়োজন রয়েছে। ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের মতে, এগুলো ওরাল ক্যান্সারের লক্ষণ। তবে এগুলো ক্যান্সার নাও হতে পারে।

ওজন কমে গেলে
কোনো ব্যক্তি যদি তার হঠাৎ ওজন কমার কারণ ব্যাখ্যা করতে না পারেন, তাহলে তা চিন্তার বিষয়। ডায়েটিং, এক্সারসাইজ বা জীবনযাপনে কোনো পরিবর্তন ছাড়াই ওজন কমলে, এর পিছনে ক্যান্সারের চোখ রাঙানি থাকতে পারে। আমেরিকান ক্যান্সার সোসাইটি জানিয়েছে, ফুসফুস, পাকস্থলি বা প্যানক্রিয়াটিক ক্যান্সারের ফলে হঠাৎ ওজন কমতে পারে।
এমন কোনো লক্ষণ দেখলেই দ্রুত চিকিৎসকের পরামর্শ নেয়া উচিত। সূত্র : ইন্ডিয়ান টাইমস

ঢাকা, ১৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএমএ