বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) নতুন ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন প্যাথলজি বিভাগের অধ্যাপক ডা. কামরুল হাসান খান। আগামী ৩ বছরের জন্য তাকে নিয়োগ প্রদান করা হলো।
সোমবার বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও প্রেসিডেন্ট মো. আব্দুল হামিদ তাকে এ নিয়োগ দেন।
মঙ্গলবার তিনি ভিসি হিসেবে যোগদান করেছেন। এর আগে তিনি প্রো-ভিসির দায়িত্ব পালন করেছিলেন। এছাড়া তিনি সম্মলিত পেশাজীবী সমন্বয় পরিষদের মহাসচিব। ডা. কামরুল হাসান খান ১৯৯৯ সাল থেকে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন।
উল্লেখ্য, সদ্য বিদায় নেয়া ভিসি অধ্যাপক ড. প্রাণ গোলাপ দত্তের মেয়ায় আজ শেষ হয়েছে। এর আগে তিনি দুই দফা ভিসি হিসেবে নিয়োগ পেয়েছিলেন।
জেএ





