এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৩৭ হাজার ৬৫৫ জন। আর মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪৪৪ জনের। এছাড়া সুস্থ হয়েছেন ১৯ লাখ ৯৬ হাজার ২৫৭ জন।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ২২৬টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২ হাজার ২০৫টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ০ দশমিক ৩৬ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৩৫ শতাংশ।

প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর দেশে প্রথম একজনের করোনায় মৃত্যু হয়।

এন