চিকেন জিঞ্জার যা যা লাগবে:
– চিকেন ১/২ কেজি , ছোট টুকরা করে নেয়া।
– আদা লম্বা কুচি ১ টেবিল চামচ।
– পিঁয়াজ বাটা ৩-৪ টেবিল চামচ।
– আদা ছেঁচা ২ চা চামচ (ভালো করে ছেঁচে নেয়া)।
– রশুন বাটা ২ চা চামচ।
– মরিচ গুঁড়ো ১ চা চামচ বা স্বাদ অনুযায়ী।
– হলুদ গুঁড়ো ১/২ চা চামচ।
– ধনে গুঁড়ো ১ চা চামচের একটু কম।
– কালো গোল মরিচ গুঁড়ো ১/২ চা চামচ।
– টক দই ১/২ কাপ।
– কাঁচা মরিচ ৪-৫ টি (দুই তিন টুকরা করে কেটে নেয়া)।
– তেল পরিমাণ মত।
– লবণ স্বাদ মত।
প্রণালি:
-প্যানে তেল গরম করে পিঁয়াজ ও রশুন বাটা দিয়ে একটু কষিয়ে চিকেন ও ছেঁচা আদা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে।
-এরপর একে একে হলুদ গুঁড়ো ,মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো ও লবণ দিয়ে কিসুক্ষন নেড়েচেড়ে টক দই দিয়ে কষিয়ে পরিমান মত পানি দিয়ে ঢেকে দিতে হবে।
-চিকেন সেদ্ধ হয়ে তেল ওপরে উঠে মাখা মাখা হয়ে আসলে কাঁচামরিচ টুকরা ও আদা কুচি দিয়ে একটু নেড়ে নামিয়ে নিতে হবে। সংগ্রহ- ইন্টারনেট।
ইআর/এআই





