প্রতি বছর বিশ্বে বায়ুদূষণের কারণে অন্তত ৭০ লাখ মানুষের মৃত্যু হয়৷ এদের মধ্যে অর্ধেকই মারা যায় স্টোভ থেকে ঘরের মধ্যে সৃষ্ট ধোঁয়ার কারণে৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থার নতুন প্রতিবেদনে এ তথ্য দেয়া হয়েছে৷
মঙ্গলবার প্রকাশিত প্রতিবেদনে সংস্থাটি জানিয়েছে, প্রতি আটজনের মধ্যে একজনের মৃত্যুর কারণ বায়ুদূষণ৷ ফলে বর্তমানে স্বাস্থ্যের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে বায়ুদূষণ৷ লন্ডনের কিংস কলেজের পরিবেশ গবেষণা বিভাগের পরিচালক ফ্র্যাঙ্ক কেলি বলেছেন, ‘‘আমরা সবাই নিঃশ্বাস ত্যাগ করি, যা দূষণের প্রধান একটি কারণ আর এটি বন্ধ করার কোন উপায় নেই৷''
বায়ুদূষণের ক্ষতিকর দিকটি হল, ছোট ছোট উপাদান ফুসফুসে ঢুকে যেতে পারে, সেখানে জ্বালাপোড়া সৃষ্টি করতে পারে৷ বিজ্ঞানীরা এও বলছেন, বায়ুদূষণই হয়ত হৃৎপিণ্ডের প্রদাহের জন্য দায়ী৷ এর থেকে হার্ট অ্যাটাক হয় বলে ধারণা করছেন তারা৷
চীনের এই মহানগরীটি এবারের শীতে ধোঁয়াশার শহরে পরিণত হয়েছে৷ ফলে সেখানকার অধিবাসীদের মুখে মাস্ক লাগিয়ে বাইরে বের হতে হচ্ছে৷ অবশ্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার করা বিশ্বের সবচেয়ে বেশি ১০টি ধোঁয়াশার শহরের নামের তালিকায় বেইজিংয়ের নাম নেই৷
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, ২০১২ সালে ঘরের ভেতরে সৃষ্ট দূষণের কারণে ৪৩ লাখ মানুষের মৃত্যু হয়েছে৷ বিশেষ করে এশিয়ায় যারা ঘরের ভেতর কাঠ বা কয়লার স্টোভে রান্না করেন, তাদের ক্ষেত্রে দূষণের হারটা বেশি৷ সংস্থাটি বলছে, ২০১২ সালে ঘরের বাইরে সৃষ্ট বায়ুদূষণে নিহত হয়েছে ৩৭ লাখ মানুষ৷ উন্নয়নশীল দেশের ৯০ ভাগ মানুষের মৃত্যুর কারণ বায়ুদূষণ৷
বর্তমান পরিসংখ্যান আগের প্রায় দ্বিগুণ৷ জনসংখ্যা বৃদ্ধি বায়ুদূষণের অন্যতম কারণ বলে মনে করছেন বিজ্ঞানীরা৷ গত বছরের জরিপে দেখা গেছে বায়ুদূষণের কারণে অনেক মানুষ ফুসফুস ও মূত্রাশয়ের ক্যানসারে আক্রান্ত হয়েছে৷ প্রতিবেদনে এও বলা হয়েছে, বায়ুদূষণের ফলে মৃত্যুর হার পুরুষদের চেয়ে নারীদের বেশি৷
বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিবার, নারী ও শিশু স্বাস্থ্য বিষয়ক বিভাগের সহকারী পরিচালক ফ্ল্যাভিয়া বুস্ট্রেও জানালেন, দরিদ্র নারী ও শিশু যারা বেশিরভাগ সময় কয়লার স্টোভে রান্না করে তাদের বেশিরভাগই ‘ইনডোর এয়ার পলিউশন'-এর শিকার৷ তাঁরা এটাও খতিয়ে দেখছেন সাহারা মরুভূমি থেকে উড়ে আসা ধুলোবালি, ডিজেল বা কয়লা পোড়ানো ধোঁয়ার চেয়ে বেশি ক্ষতিকর কিনা৷ ইমপেরিয়াল কলেজ লন্ডনের বৈশ্বিক পরিবেশগত স্বাস্থ্য বিভাগের প্রধান মজিদ এজাতি বলেছেন, জীবনধারণের পন্থাটা পরিবর্তন করতে হবে, তবেই সম্ভব বায়ুদূষণ রোধ৷
মঙ্গলবার চীনে বায়ুদূষণ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ হয়েছে৷ প্রতিবেদনে বলা হয়েছে, বায়ুদূষণের কারণে চীনে জন্মের আগে শিশু মৃত্যু এবং স্বাস্থ্য ঝুঁকি দেখা দিয়েছে৷ এ কারণে এক বছরে ব্যয় হচ্ছে ৩০০ বিলিয়ন মার্কিন ডলার৷
চীনের মন্ত্রিসভায় বিশ্বব্যাংক এবং স্টেট কাউন্সিলের উন্নয়ন গবেষণা কেন্দ্র যৌথভাবে এই প্রতিবেদন প্রকাশ করে৷ তারা জানায়, চীন যখন নগরায়নের ক্ষেত্রে নতুন উদ্যোগ নেয়ার কথা ভাবছে, তখন নগরায়নের কারণে বায়ুদূষণ বেড়েই চলেছে৷ চীনের স্বাস্থ্যমন্ত্রী চেন ঝো জানিয়েছেন, গত ১৪ মাসের গবেষণায় দেখা গেছে বায়ুদূষণের কারণে এক বছরে চীনে জন্মের আগেই মায়ের গর্ভেই ৫ লাখ শিশুর মৃত্যু হয়েছে। সূত্র: ডয়চে ভেলে
[b]ঢাকা, ২৬ মার্চ (টাইমনিউজবিডি) //এমএ[/b]
বায়ুদূষণে বছরে বিশ্বের ৭০ লাখ মানুষের মৃত্যু
প্রতি বছর বিশ্বে বায়ুদূষণের কারণে অন্তত ৭০ লাখ মানুষের মৃত্যু হয়৷ এদের মধ্যে অর্ধেকই মারা যায় স্টোভ থেকে ঘরের মধ্যে সৃষ্ট ধোঁয়ার কারণে৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থার নতুন প্রতিবেদনে এ তথ্য দেয়া হয়েছে৷
ফান্ডিং বন্ধ দেশে সাপের বিষের প্রতিষেধক তৈরির ভবিষ্যত?
দেশে সাপের ছোবলে প্রতি বছর উল্লেখযোগ্য হারে মানুষ মারা যায়। এর প্রধান কারণ হলো- সাপে কাটার পর অনেকেই আগের ভুল ধারণা অনুযায়ী রোগীকে ওঝা বা ফকিরের কাছে নিয়ে যায় ঝাড়ফুঁকের। এতে অনেক সময় নষ্ট হয়, ততক্ষণে রোগীর বেঁচে থাকার আশা ফুরিয়ে যায়।
ডব্লিউএইচও’র পদ পেতে জালিয়াতি পুতুলের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ পেতে জীবনবৃত্তান্তে (সিভি) মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মহামারির ধাক্কা কাটিয়ে বাড়ছে বিশ্বে গড় আয়ু
করোনাভাইরাস মহামারির সময় কমে যাওয়া মানুষের গড় আয়ু আবারও বাড়তে শুরু করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সর্বশেষ হিসাবে, ২০২৩ সালে বিশ্বে মানুষের গড় আয়ু দাঁড়িয়েছে ৭৩ দশমিক ৩ বছর। যা ২০১৯ সালের মহামারিপূর্ব সময়ের ৭৩ দশমিক ৪ বছরের কাছাকাছি।
নিয়মিত রেড মিট খান!জেনে নিন কী হতে পারে?
যে খাদ্যাভ্যাসে নিয়মিত রেড মিট, সসেজ এবং অন্যান্য প্রক্রিয়াজাত মাংস থাকে, তার প্রভাব শুধু হৃদযন্ত্রের স্বাস্থ্য ও ওজনের মধ্যেই সীমাবদ্ধ না-ও থাকতে পারে। গবেষণায় দেখা গেছে, বেশি পরিমাণে লাল ও প্রক্রিয়াজাত মাংস খাওয়ার সঙ্গে কোলোরেক্টাল ক্যান্সারের (যা কোলন বা মলদ্বারকে প্রভাবিত করে) ঝুঁকি বৃদ্ধির একটি সম্পর্ক রয়েছে।
বাংলাদেশে স্ট্রোক হার্ট অ্যাটাকসহ যেসব রোগে বাড়ছে অকালমৃত্যু
কয়েকদিন আগে চট্টগ্রাম কাস্টমস হাউজে দায়িত্ব পালন করছিলেন মুকসেমুল হাকিম। দুপুরে হঠাৎ শরীর খারাপ লাগলেও বিষয়টি গুরুতর বলে মনে হয়নি। ঘাড় ও হাত-পায়ে ব্যথা, বমিভাব আর মাথা ঝিমঝিম করছিল। রাতে বাসায় ফেরার পর অসুস্থতা বেড়ে গেলে হাসপাতালে নেওয়া হয় তাকে। কিন্তু চিকিৎসকদের চেষ্টা আর কাজে আসেনি। হৃদরোগ বা স্ট্রোকের মতো নীরব বিপদ যে এতটা কাছাকাছি ছিল, তা বুঝে ওঠার আগেই না ফেরার দেশে চলে যান ৪২ বছর বয়সী মুকসেমুল।
















