সপ্তাহে ৪টি ডিম খাওয়ার পরামর্শ দিয়ে আমেরিকান জার্নাল অফ ক্লিনিকাল নিউট্রিশনে প্রকাশিত এক সমীক্ষায় বলা হয়েছে, ডিম ডায়বেটিসের জন্য মোটেই ঝুঁকিপূর্ণ নয়।
এছাড়া প্রতিদিন ডিম খেলে টাইপ-টু ডায়বেটিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমে বলে ওই সমীক্ষায় বলা হয়।
সমীক্ষায় দেখা যায়, যারা সপ্তাহে অন্তত ৪টি ডিম খায় তাদের টাইপ টু-ডায়বেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমে ৩৭ শতাংশ পর্যন্ত। এই মুহূর্তে সারা বিশ্বে ব্যাপক হারে বাড়ছে টাইপ টু-ডায়বেটিসে আক্রান্তের সংখ্যা।
ইউনিভার্সিটি অফ ইস্টার্ন ফিনল্যান্ডের গবেষকরা ১৯৮৪ থেকে ১৯৮৯ সালের মধ্যে ৪২ থেকে ৬০ বছর বয়সী ২,৩৩২ জন মানুষের খাওয়া দাওয়ার অভ্যাসের ওপর সমীক্ষা চালিয়েছিলেন। ১৯ বছর ফলোআপে দেখা গিয়েছে তাদের মধ্যে ৪৩২ জন টাইপ টু-ডায়বেটিসে আক্রান্ত হয়েছেন।
গবেষকরা দেখেছেন, ডিম খেলে রক্তে গ্লুকোজের মাত্রা কম থাকে। কমে টাইপ টু-ডায়বেটিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনাও। তবে এর সঙ্গে মাথায় রাখা দরকার শারীরিক কর্মক্ষমতা এবং ফল ও শাকসবজি খাওয়ার অভ্যাসের দিকটিও।
কেএইচ





