ঈদুল আযহা উপলক্ষে রাজধানীতে পশুর অস্থায়ী ১৮টি হাটে পশু চিকিৎসক রাখার সিদ্ধান্ত নিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

প্রত্যেকটি হাটেই পশু চিকিৎসকের দল কাজ করবে। তাদের মূল কাজ হবে অসুস্থ পশুর চিকিৎসা দেয়া।

মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো.আলী নূর ও প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক অজয় কুমার রায় গণমাধ্যমকে এ তথ্য জানান।

তারা জানান, হাটগুলোতে যেসব পশু চিকিৎসক কাজ করবেন তাদের নামও ঠিক করা হয়েছে। পাশাপাশি দেশের সব জেলা উপজেলাতে বড় ও গুরুত্বপূর্ণ হাটগুলোতে অনুরুপভাবে পশু চিকিৎসক কাজ করবেন।

ঢাকা, ২৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ