আপনি কি মধ্যবয়স্ক? মদ্যপানের অভ্যাস আছে? তবে আজ থেকেই সাবধান হোন৷ কেননা এতে আপনার মানসিক অবস্থার দ্রুত অবনতি ঘটতে পারে৷ কমতে পারে স্মৃতিধারণ ক্ষমতাও৷ ব্রিটেনের ৫ হাজার সরকারি কর্মচারির উপর দীর্ঘ গবেষণায় এই ফল পাওয়া গেছে৷
যারা বেশি মদ খান এবং যারা প্রতিদিনই খান তবে খুব সামান্য – এই দুটি দলের মধ্যে বয়স অনুযায়ী তুলনা করে দেখা হয়েছে৷ বুধবার জার্নাল নিউরোলজিতে রিপোর্টটি প্রকাশ হয়৷ প্রতি পাঁচ বছর পর ঐ ব্যক্তিদের মানসিক অবস্থার পরীক্ষা নেয়া হয়েছে৷ অর্থাৎ তাদের চিন্তা-ভাবনা, কার্যকারণ ক্ষমতা ও স্মৃতি ধরে রাখার ক্ষমতা পরীক্ষা করা হয়৷ এ পরীক্ষায় এমন সব বয়সের মানুষ নেয়া হয়েছিল,যাদের গড় বয়স এখন ৫৬৷ তারা প্রতিদিন কি পরিমাণ মদ খেত,তার হিসেব রাখা হতো৷ গত ২০ বছর ধরে বিভিন্ন প্রশ্নপত্রের মাধ্যকে তাদের মদ খাওয়া ও মানসিক অবস্থা সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হয়েছে৷
মানসিক অবস্থার অবনতি দেখা গেছে সেই দলটিতে,যেখানে সবাই বেশি পরিমাণে মদ খেত৷ ৪৬৯ জন আছেন এই তালিকায়৷ যারা প্রতিদিন কমপক্ষে ১৩ আউন্স মদ অথবা ৩০ আউন্স বিয়ার পান করেন এবং তীব্রভাবে পানাসক্ত ব্যক্তির ক্ষেত্রে পরিমাণটা প্রায় তিনগুণ৷
তবে গবেষকরা এখানে নারীদের বয়সের উপর মদের কোনো প্রভাব দেখতে পাননি৷ গবেষণার ক্ষেত্রে অনেক কম মহিলা পেয়েছেন যারা বেশি মদ খান,কিন্তু তাদের বয়সের সাথে সাথে মানসিক স্বাস্থ্যের উপর কোনো প্রভাব দেখতে পাননি বলে জানিয়েছেন ইউনিভার্সিটি কলেজ লন্ডন-এর গবেষক ও এই গবেষণা প্রতিবেদনের লেখিকা সেভেরিন সাবিয়া৷
অনেক মা-বাবা প্রায়ই জানেন না যে তাদের আদরের সন্তান কেমন আছে৷ ১৫ থেকে ২৪ বছর বয়সিদের মৃত্যুর প্রধান কারণ দুর্ঘটনা আর দ্বিতীয় স্থানেই রয়েছে আত্মহত্যা৷ জার্মানিতে প্রায় প্রতিদিনই দু’একজন আত্মহত্যার পথ বেছে নিচ্ছে৷
দেখা যাচ্ছে,নিয়মিত মধ্যপানের ফলে দুই বছর পর মধ্যবয়সী অধিক মদ্যপ ব্যক্তিদের কার্যক্ষমতা কমে যায় এবং পরবর্তী ছয় বছরে তাদের স্মৃতি ধারণ ক্ষমতাও কমতে থাকে৷
একটি ই-মেলে সাবিয়া বার্তা সংস্থা এপি-কে জানিয়েছেন,ঠিক কোন বয়সে মানুষের জন্য মদ খাওয়াটা ঝুঁকিপূর্ণ সেটা নির্দিষ্ট করে বলা সম্ভব নয়৷ সাবিয়া জানান,তার বিশ্বাস যে কারো কারো চোখে হয়ত এই পার্থক্যটা ধরা পড়া সম্ভব৷ তবে এই গবেষণার সমালোচনা করেছেন ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের ‘সাবসটেন্স অ্যাবিউজ'বিষয়ক গবেষক সারা জো নিক্সন৷ তার মতে,নতুন এই গবেষণায় দেখানো হয়েছে যে,মদ্যপান ও তার সাথে মানসিক অবস্থার সম্পর্ক৷ গবেষণায় বেশ কিছু সংবেদনশীল মানসিক পরীক্ষা নেয়া হয়েছে,যা প্রাত্যহিক জীবনের নানা ঘটনার কারণেও মানসিক অবস্থায় প্রভাব ফেলতে পারে৷ সূত্র: ডি ডাব্লিউ
স্বাস্থ্য
মধ্যবয়সী মদ্যপায়ীদের জন্য সতর্কবার্তা
আপনি কি মধ্যবয়স্ক? মদ্যপানের অভ্যাস আছে? তবে আজ থেকেই সাবধান হোন৷ কেননা এতে আপনার মানসিক অবস্থার দ্রুত অবনতি ঘটতে পারে৷ কমতে পারে স্মৃতিধারণ ক্ষমতাও৷ ব্রিটেনের ৫ হাজার সরকারি কর্মচারির উপর দীর্ঘ গবেষণায় এই ফল পাওয়া গেছে৷ যারা বেশি মদ খান এবং যারা প্রতিদিনই খান তবে খুব সামান্য – এই দুটি দলের মধ্যে বয়স অনুযায়ী তুলনা করে দেখা হয়েছে৷





