রান্নায় এই সবজিটির ব্যবহার বাঙালিরা প্রায়শই করেই থাকেন। কিন্তু কাঁচা টমেটো খাওয়ার অভ্যাস সচরাচর খুব একটা চোখে পড়ে না।

তবে এখন আর এ কথা বলতে দ্বিধা নেই যে যদি কাঁচা অবস্থায় নিয়মিত ২-৩টা করে টমেটো খাওয়া যায় তাহলে দারুণ সব উপকার মেলে। যেমন...

১. কাঁচা টমেটোতে প্রচুর পরিমাণে ভিটামিন এ, বিটা ক্যারোটিন পাওয়া যায় যা চোখ ভালো রাখতে সাহায্য করে। এছাড়া বিটা ক্যারোটিন ক্যান্সার, বয়সজনিত দৃষ্টিশক্তি ক্ষয় রোধ করতে দারুন কার্যকরী।

২. কাঁচা টমেটোতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। একটি মাঝারি মানের টমেটোতে ২৯ মিলিগ্রাম অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায় যা দিনের চাহিদার ৪৮ শতাংশ পূরণ করে। এছাড়া এতে থাকা ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। সেই সঙ্গে হৃদরোগজনিত জটিলতা কমায়।

৩. টমেটোতে ৯৪ শতাংশ পানি থাকে। এ কারণে এটি শীতের দিন শরীরের আর্দ্রতা পূরণ করতে সাহায্য করে। এছাড়া পানিসমৃদ্ধ খাবারগুলি কোষ্টকাঠিন্য কমায়। সেই সঙ্গে খাবারের রুচি বাড়ায় এবং ওজন নিয়ন্ত্রণে ভূমিকা রাখে।

৪. কাঁচা টমেটোতে পর্যাপ্ত ভিটামিন কে পাওয়া যায়। এই ভিটামিন শরীরে রক্ত জমাট বাঁধা রোধ করার পাশাপাশি হাড়ের সুরক্ষা করে।

৫. অ্যান্টিঅক্সিডেন্টের ঘাটতি দূর হয়
কখনও খাবারের সঙ্গে তো কখনও অন্যভাবে আমাদের শরীরে টক্সিক উপাদানের প্রবেশ ঘটে। এই ক্ষতিকারক উপাদানগুলি যাতে শরীরের কোনও ক্ষতি করতে না পারে সেদিকে খেয়াল রাখে অ্যান্টিঅক্সিডেন্ট। সেই সঙ্গে একাধিক রোগের হাত থেকেও রক্ষা করে। টমেটো যেহেতু অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ, তাই শরীরকে সুস্থ রাখতে নিয়মিত কাঁচা টমেটো খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন অনেক চিকিৎসক।

৬. হার্টের কর্মক্ষমতা বাড়ায়
টমেটোয় উপস্থিত ভিটামিন বি এবং পটাশিয়াম, শরীরে কোলেস্টেরলের মাত্রাকে নিয়ন্ত্রণে রাখে। সেই সঙ্গে রক্তচাপকে স্বাভাবিক রাখতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে। ফলে স্বাভাবিকভাবেই হার্টের ক্ষতি হওয়ার সম্ভাবনা হ্রাস পায়। প্রসঙ্গত, যাদের পরিবারে হাই কোলেস্টেরল এবং ব্লাড প্রেসার রোগের ইতিহাস রয়েছে তারা আজ থেকেই কাঁচা টমেটো খাওয়া শুরু করুন। দেখবেন আয়ু বাড়বেই বাড়বে।

৭. চুলের সৌন্দর্য বৃদ্ধি পায়
চুলের ঔজ্জ্বল্য বৃদ্ধিতে ভিটামিন-এ-এর কোনো বিকল্প হয় না বললেই চলে। আর এই উপাদানটি প্রচুর মাত্রায় রয়েছে টমেটোতে। তাই দীর্ঘদিন যদি চুলকে সুন্দর রাখতে চান, তাহলে কী করণীয়, তা নিশ্চয় আর আলাদা করে বলে দিতে হবে না। প্রসঙ্গত, দৃষ্টিশক্তির উন্নতিতেও ভিটামিন-এ বিশেষ ভূমিকা পালন করে থাকে।

৮. কিডনি স্টোনের আশঙ্কা কমায়
একাধিক গবেষণায় দেখা গেছে বীজ সমেত টমেটো খেলে কিডনিতে স্টোন হওয়ার আশঙ্কা একেবারে শূন্যে এসে দাঁড়ায়।সূত্র : হেলদিইটিং

এএস