সেহরিতে প্রতিদিন এক খাবার খেতে ভালো লাগে না। আর তাই চাই নিত্য নতুন সব খাবার প্রতিদিন। যারা রাতের বেলা মুরগির মাংস ছাড়া সেহরি খেতেই পারেন না তাঁরা মজাদার ভিন্ন স্বাদের মুরগি মাখানি রাঁধতে পারেন। বেশ সহজেই রান্না করা যায় বিশেষ এই মজাদার খাবারটি। আসুন জেনে নেয়া যাক মুরগি মাখানির রেসিপিটি।
উপকরণঃ
বোনলেস মুরগির ১ কেজি
মরিচ ১/৪ টেবিল চামচ
জিরা গুড়া ১ টেবিল চামচ
হলুদ গুড়া ১/৪ টেবিল চামচ
লবণ পরিমানমত
সয়াবিন তেল ১ টেবিল চামচ
মাখন ৩ টেবিল চামচ
লেবুর রস ২ টেবিল চামচ
রসুন বাটা ১ টেবিল চামচ
গরম মসলা ১ টেবিল চামচ
দই ১/৪কাপ
তেজপাতা ১ টি
টমেটো সস ১ কাপ
পেয়াজ ১টি বড় (কুচি করা)
পানি ১/৪ কাপ
কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ
প্রস্তুত প্রণালীঃ
চুলায় একটি পাত্রে ২ টেবিল চামচ মাখন গরম করে নিন। পেঁয়াজ ছেড়ে লালচে করে ভেজে নিন।
আদা, রসুন বাটা, গরম মসলা, হলুদ, মরিচ গুঁড়া, লবণ এবং তেজপাতা ও সামান্য পানি দিয়ে কষিয়ে নিন।
এরপর পাত্রে টমেটো সস দিয়ে ২ মিনিট জ্বাল দিয়ে দই দিয়ে দিন। অল্প আছে ১০ মিনিট জ্বাল দিন দই। লেবুর রস দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে ফেলুন।
১ টেবিল মাখন কড়াইতে নিয়ে গরম করুন।
মুরগির টুকরো ছেড়ে দিন এবং ১০ মিনিট ভেজে নিন। মুরগি ভাজা
ভাজা হয়ে লালচে হয়ে যাওয়া পর্যন্ত ভাজতে থাকুন। চুলার আচ কমিয়ে গরম মসলার গুড়া ছাড়ুন। উপরে আগেই প্রস্তুত করে রাখা সসটি দিয়ে দিন। ভালো করে নেড়ে চেড়ে মশলা মিশিয়ে দিন। পানিতে কর্নফ্লাওয়ার গুলিয়ে নিন। এরপর সেটা মুরগীতে দিয়ে দিন। ৫-১০ মিনিট চুলায় জ্বাল দিয়ে ঝোল ঘন হয়ে গেলে নামিয়ে ফেলুন। সেহরীর সময় গরম ভাতের সাথে পরিবেশন করুন মজাদার মুরগি মাখনি।





