রোববার (৯ ফেব্রুয়ারি) পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ওয়েবসাইটে এ অফিস আদেশ প্রকাশিত হয়। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক (পার্সোনেল) মেহবুব মোর্শেদ এতে সই করেছেন।
এর আগে ৮ জানুয়ারি মেহবুব মোর্শেদ স্বাক্ষরিত আরেক আদেশে ৩৫ জন সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে পরিবার পরিকল্পনা কর্মকর্তা পদে পদোন্নতি দেওয়া হয়। একই সাথে নতুন কর্মস্থলে বদলি করা হয় তাদের অনেককে। কিন্তু বদলির এক মাসেও নতুন কর্মস্থলে যোগদান করেননি তাদের কেউ কেউ।
ব্যাখ্যা চেয়ে দেওয়া অফিস আদেশে বলা হয়েছে, ‘অধিদপ্তর কর্তৃক জারিকৃত পদায়ন আদেশের যে সকল কর্মকর্তা পদায়নকৃত নতুন কর্মস্থলে যোগদান করেননি, তাদেরকে যোগদান না করার সন্তোষজনক ব্যাখ্যা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে প্রেরণের অনুরোধ করা হলো।’
এতে আরও বলা হয়, আগামী ১১ ফেব্রুয়ারির মধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে পদায়নকৃত পদ ও কর্মস্থলে যোগদানের নির্দেশ প্রদান করা হলো।
অন্যথায় একই দিন বিকেলে তাৎক্ষণিক অবমুক্ত গণ্য হবেন বলে অফিস আদেশে জানানো হয়েছে।
এনএইচ