রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর পল্টনে শফিউল আলম প্রধান মিলনায়তনে যুব জাগপার ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাশেদ প্রধান বলেন, লংমার্চের পথে আয়োজিত বিভিন্ন পথসভা জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জনসভায় পরিণত হয়। সাধারণ মানুষ রাস্তার দুই পাশে দাঁড়িয়ে লংমার্চকে স্বাগত জানিয়েছেন। তার দাবি, ক্ষমতা গ্রহণের মাত্র ছয় মাসের মধ্যে বিএনপি সরকার জনপ্রিয়তার তলানিতে পৌঁছেছে।

তিনি বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন না করে বিএনপি সরকার জনগণের সঙ্গে বেইমানি করেছে। গণহত্যার অভিযোগে অভিযুক্ত শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচারও হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।

রাশেদ প্রধান আরও বলেন, বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি ও সারের সংকটে দেশের মানুষ ভোগান্তিতে রয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ দিশেহারা। একই সঙ্গে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও প্রশাসনে দলীয়করণ বেড়েছে বলেও অভিযোগ করেন তিনি।

যুবসমাজের প্রসঙ্গে তিনি বলেন, নতুন কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসে বিএনপি সরকার তরুণদের সঙ্গে প্রতারণা করেছে। বরং বিভিন্ন সংকটে কলকারখানা বন্ধ হয়ে মানুষ কর্মহীন হয়ে পড়ছে।

যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রকৌশলী সিরাজুল ইসলামের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মহিদুর রহমান বাবলা, শ্রমবিষয়ক সম্পাদক আসাদুজ্জামান বাবুল, ঢাকা মহানগর সভাপতি এস এম জিয়াউল আনোয়ার, সাধারণ সম্পাদক সাব্বির আহমেদসহ দল ও সহযোগী সংগঠনের নেতারা।

এস